Isaiah 13:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতমালায় লোক-সমারোহের শব্দ, যেন মহাজনতার আওয়াজ! একত্রীকৃত জাতিদের রাজ্যগুলোর কোলাহলের আওয়াজ! বাহিনীগণের মাবুদ যুদ্ধের জন্য বাহিনী রচনা করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোনো, পর্বতগুলির উপরে এক কলরব শোনা যাচ্ছে, তা যেন এক মহা জনসমারোহের রব! শোনো, রাজ্যগুলির মধ্যে এক হট্টগোলের শব্দ, তা যেন বিভিন্ন জাতির একত্র হওয়ার কোলাহল! সর্বশক্তিমান সদাপ্রভু যুদ্ধের জন্য এক সৈন্যবাহিনী রচনা করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতমালায় লোক-সমারোহের রব, যেন মহা-জনবৃন্দের শব্দ! একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ! বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতমালায় লোক-সমারোহের রব, যেন মহা-জনবৃন্দের শব্দ! একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ! বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোন, পাহাড়-পর্বতের উপরে অনেক লোকের ভিড়ের শব্দ হচ্ছে। শোন, সমস্ত জাতির ও রাজ্যের লোকেরা একসংগে জড়ো হয়ে গোলমাল করছে। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যুদ্ধের জন্য একটা সৈন্যদল সাজাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোন, পাহাড়-পর্বতের উপরে অনেক লোকের ভিড়ের শব্দ হচ্ছে। শোন, সমস্ত জাতির ও রাজ্যের লোকেরা একসংগে জমায়েত হয়ে গোলমাল করছে। আল্লাহ্‌ রাব্বুল আলামীন যুদ্ধের জন্য একটা সৈন্যদল সাজাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন পর্বতমালার মাঝে প্রচণ্ড কোলাহল, যেন বিশাল জনতার মত্ত কলরোল! যেন সমবেত রাজ্য ও জাতিবৃন্দের মহাকোলাহল। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যুদ্ধের জন্য সমাবেশ করছেন সৈন্যবাহিনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পর্বতগুলোতে একটা বিরাট শব্দ আছে| সেই শব্দটি শোন! এটা পর্বতমালায়় বহু জনসমাগমের শব্দ| অনেক রাজ্যের লোকরা একসঙ্গে জড়ো হয়েছে| প্রভু সর্বশক্তিমান তাঁর সেনাবাহিনীকে ডাকছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতমালায় অনেক লোকদের মত জনগনের কোলাহল! অনেক জাতির একসঙ্গে জড়ো হওয়ার মতো রাজ্যের একটি তীব্র শব্দ! বাহিনীদের সদাপ্রভু যুদ্ধের জন্য সৈন্য রচনা করেছেন।