Isaiah 13:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আসছে দূরদেশ থেকে, আসমানের প্রান্ত থেকে; মাবুদ ও তাঁর ক্রোধের সমস্ত অস্ত্র সমস্ত দেশ উচ্ছিন্ন করতে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বহু দূরবর্তী দেশগুলি থেকে আসছে, আকাশমণ্ডলের প্রান্তসীমা থেকে সদাপ্রভু ও তাঁর ক্রোধের সব অস্ত্র সমস্ত দেশকে ধ্বংস করার জন্য আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আসিতেছে দূরদেশ হইতে, আকাশমণ্ডলের প্রান্ত হইতে; সদাপ্রভুর ও তাঁহার ক্রোধের অস্ত্র সকল সমস্ত দেশ উচ্ছিন্ন করিতে আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আসিতেছে দূরদেশ হইতে, আকাশমণ্ডলের প্রান্ত হইতে; সদাপ্রভু ও তাঁহার ক্রোধের অস্ত্র সকল সমস্ত দেশ উচ্ছিন্ন করিতে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দূর দেশ থেকে আসছে, তারা পৃথিবীর শেষ সীমা থেকে আসছে; সদাপ্রভু তাঁর ক্রোধের অস্ত্রশস্ত্র নিয়ে গোটা পৃথিবীটাকে ধ্বংস করবার জন্য আসছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দূর দেশ থেকে আসছে, তারা দুনিয়ার শেষ সীমা থেকে আসছে; মাবুদ তাঁর রাগের অস্ত্রশস্ত্র নিয়ে গোটা দুনিয়াটাকে ধ্বংস করবার জন্য আসছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর সুদূর প্রান্তের দেশগুলি থেকে আসছে তা্রা। সমগ্র দেশ ধ্বংস করার জন্য মহাক্রোধে এগিয়ে আসছেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এবং তার সেনাদল আসছে| দূর দেশ থেকে তারা আসছে, দিগন্তের ওপার থেকে| প্রভু তাঁর রোধ প্রদর্শন করতে সেনাদলকে অস্ত্রের মতো ব্যবহার করবেন, এই সেনাদল গোটা দেশকে ধ্বংস করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দূর দেশ থেকে, পৃথিবীর শেষ সীমা থেকে আসছে; সদাপ্রভু তাঁর বিচারের অস্ত্র নিয়ে সমস্ত দেশকে ধ্বংস করবার জন্য আসছেন।