Isaiah 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাহাকার কর, কেননা মাবুদের দিন নিকটবর্তী; সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মত তা আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বিলাপ করো, কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে; সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংসের জন্যই তা আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাহাকার কর, কেননা সদাপ্রভুর দিন নিকটবর্ত্তী; সর্ব্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাহাকার কর, কেননা সদাপ্রভুর দিন নিকটবর্তী; সর্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জোরে জোরে কাঁদ, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; সেই দিন সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংস আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জোরে জোরে কাঁদ, কারণ মাবুদের দিন কাছে এসে গেছে; সেই দিন সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংস আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাহাকার কর তোমরা! প্রভু পরমেশ্বরের নিরূপিত সেই দিন আসন্ন, যে দিন সর্বনাশা প্রলয় নেমে আসবে সর্বশক্তিমানের কাছ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হাহাকার কর, নিজেদের জন্য দুঃখ কর| কেননা প্রভুর বিশেষ দিন আগত প্রায়| সেই সময়ে আসছে যখন শত্রুরা তোমার সম্পদ লুঠ করবে| সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তা ঘটাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর্তনাদ কর, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; সর্বশক্তিমানের কাছ থেকে ওটা ধ্বংসের সঙ্গে আসবে।