Isaiah 13:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের হৃদয়ে গলে যাবে; লোকেরা ভীষণ ভয় পাবে, নানা যন্ত্রণা ও ব্যথাগ্রস্ত হবে, তারা প্রসবকারিণীর মত ব্যথা ভোগ করবে; এক জন অন্যের প্রতি একাগ্র দৃষ্টিতে দেখবে, তাদের মুখ হবে আগুনের শিখার মুখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আতঙ্ক তাদের গ্রাস করবে, ব্যথা ও মনস্তাপ তাদের কবলিত করবে; প্রসববেদনাগ্রস্ত নারীর মতো তারা যন্ত্রণায় ছটফট করবে। অসহায়ের মতো তারা পরস্পরের দিকে তাকাবে, ভয়ে তাদের মুখ আগুনের শিখার মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা বিহ্বল হইবে, নানা যন্ত্রণা ও ব্যাথাগ্রস্ত হইবে, তাহারা প্রসবকারিণীর ন্যায় ব্যাথা খাইবে; এক জন অন্যের প্রতি একাগ্র দৃষ্টি করিবে, তাহাদের মুখ অগ্নিশিখার মুখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মর্ত্যমাত্রের হৃদয় দ্রব হইবে; লোকেরা বিহ্বল হইবে, নানা যন্ত্রণা ও ব্যথাগ্রস্ত হইবে, তাহারা প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাইবে; একজন অন্যের প্রতি একাগ্র দৃষ্টি করিবে, তাহাদের মুখ অগ্নিশিখার মুখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ভীষণ ভয় পাবে, তাদের ব্যথা ও দারুণ যন্ত্রণা হবে, প্রসবকারিণীর মত তারা ব্যথায় মোচড়াবে, তারা বুদ্ধিহারা হয়ে একে অন্যের দিকে তাকাবে এবং তাদের মুখ আগুনের শিখার মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ভীষণ ভয় পাবে, তাদের ব্যথা ও দারুণ যন্ত্রণা হবে, প্রসবকারিণীর মত তারা ব্যথায় মোচড়াবে, তারা বুদ্ধিহারা হয়ে একে অন্যের দিকে তাকাবে এবং তাদের মুখ আগুনের শিখার মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা প্রসববেদনায় জর্জরিত নারীর মত আতঙ্কে ও যন্ত্রণায় জর্জরিত হবে। ভয়াতুর দৃষ্টিতে তারা পরস্পরের দিকে চেয়ে থাকবে, লজ্জায় কালো হয়ে যাবে তাদের মুখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি মানুষই ভয় পাবে| এই ভয় মহিলাদের প্রসব বেদনার মতো তাদের কষ্ট দেবে| তাদের মুখ হবে অগ্নিবর্ণ| লোকে একে অপরের দিকে ভয়ার্ত চোখে বিস্ময়ে তাকিয়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ভীত হবে, একজন মহিলার প্রসববেদনার মত তীব্র যন্ত্রণা এবং দুঃখ তাদেরকে ধরবে। তারা আশ্চর্য্যভাবে একে অপরের দিকে তাকাবে; তাদের মুখ আগুনের শিখার মতো হবে।