Isaiah 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদের দিন আসছে; দুনিয়াকে ধ্বংস-স্থান করার, সেখানকার গুনাহ্‌গারদের তার মধ্য থেকে উচ্ছিন্ন করার জন্য, সেদিন হবে নিষ্ঠুর এবং ক্রোধ ও জলন্ত গজবের দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, সদাপ্রভুর দিন আসছে, এক নির্মম দিন, তা হবে ক্রোধ ও প্রচণ্ড রোষ সমন্বিত, যেন দেশ নির্জন পরিত্যক্ত হয় এবং এর মধ্যেকার পাপীদের ধ্বংস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুর দিন আসিতেছে; পৃথিবীকে ধ্বংস-স্থান করিবার, তথাকার পাপীদিগকে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিবার নিমিত্ত সেই দিন দারুণ এবং ক্রোধ ও প্রজ্বলিত কোপসমন্বিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুর দিন আসিতেছে; পৃথিবীকে ধ্বংস-স্থান করিবার, তথাকার পাপীদিগকে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিবার নিমিত্ত সেই দিন নিষ্ঠুর এবং ক্রোধ ও প্রজ্বলিত কোপসমন্বিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, সদাপ্রভুর দিন আসছে। তা নিষ্ঠুরতা, উপ্‌চে পড়া ক্রোধ ও জ্বলন্ত অসন্তোষ নিয়ে আসছে; পৃথিবীকে ধ্বংসস্থান করবার জন্য আর তার মধ্যেকার পাপীদের বিনষ্ট করবার জন্য আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, মাবুদের দিন আসছে। তা নিষ্ঠুরতা, উপ্‌চে পড়া গজব ও জ্বলন্ত রাগ নিয়ে আসছে; দুনিয়াকে ধ্বংসস্থান করবার জন্য আর তার মধ্যেকার গুনাহ্‌গারদের বিনষ্ট করবার জন্য আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের বিচারের দিন, সেই নির্মম ক্রোধ ও ভয়ঙ্কর কোপের দিন আসন্ন। এই পৃথিবী পরিণত হবে বিধ্বস্ত এক ঊষর মরুতে, পাপীরা হবে ধ্বংস বিলুপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, প্রভুর বিশেষ দিন আসছে| এই দিন হবে ভয়ঙ্কর| ঈশ্বর রোধ গোটা দেশকে ধ্বংস করবেন| ঈশ্বর এই দেশের সমস্ত পাপী লোকদের ধ্বংস করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভুর দিন নিষ্ঠুর ক্রোধ ও ভীষণ রাগের সঙ্গে আসছে, পৃথিবীকে নির্জনতা করার জন্য এবং এর মধ্যে থেকে পাপীদেরকে ধ্বংস করার জন্য।