Isaiah 14:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাতালে নামান হল তোমার জাঁক্জমক, ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য; কীট তোমার নিচে পাতা রয়েছে, কৃমি তোমাকে ঢেকে ফেলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বীণাগুলির কোলাহল সমেত তোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে; শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে, আর কীটেরা তোমাকে আবৃত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাতালে নামান হইল তোমার ঘটা, ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য; কীট তোমার নীচে পাতা রহিয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাতালে নামান হইল তোমার ঘটা, ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য; কীট তোমার নিচে পাতা রহিয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমার সব জাঁকজমক মৃতস্থানে নামিয়ে আনা হয়েছে; তার সংগে তোমার সব বীণার শব্দ নামানো হয়েছে। তোমার নীচে ছড়িয়ে রয়েছে পোকা আর সেগুলো তোমাকে ঢেকে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমার সব জাঁকজমক মৃতস্থানে নামিয়ে আনা হয়েছে; তার সংগে তোমার সব বীণার শব্দ নামানো হয়েছে। তোমার নীচে ছড়িয়ে রয়েছে পোকা আর সেগুলো তোমাকে ঢেকে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন বীণার ঝঙ্কারে তোমাকে সসম্মানে অভ্যর্থনা করা হতো, কিন্তু আজ তুমি মৃত্যুলোকের অধিবাসী! তুমি শুয়ে আছ জঘন্য কীটের বিছানায়, অসংখ্য কীট আচ্ছাদন করেছে তোমার সর্বাঙ্গ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার দম্ভ, তোমার অহঙ্কার পাতালে নামিয়ে দেওয়া হয়েছে| তোমার বীণার সুর তোমার সেই গর্বিত আত্মার আগমন ঘোষণা করছে| পোকামাকড় তোমার দেহকে কুরে কুরে খাবে| তুমি তাদের ওপর বিছানার মতো শুয়ে থাকবে| কৃমিরা তোমার দেহকে কম্বলের মতো ঢেকে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জাঁকজমক সঙ্গে তারের বাদ্যযন্ত্রের শব্দ পাতালে নামিয়ে আনা হয়েছে; তোমার নীচে শূককীট ছড়িয়ে পড়েছে এবং পোকা তোমাকে ঢেকে ফেলেছে।