Isaiah 14:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে শুকতারা! ঊষা-নন্দন! তুমি তো বেহেশত থেকে পড়ে গেছ! হে জাতিদের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হয়েছ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান, তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ! তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ, সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভাতি-তারা! ঊষা-নন্দন! তুমি ত স্বর্গভ্রষ্ট হইয়াছ! হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভাতি-তারা! ঊষা-নন্দন! তুমি ত স্বর্গভ্রষ্ট হইয়াছ! হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছ। তুমি একদিন জাতিদের পরাজিত করেছ আর তোমাকেই এখন পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো আসমান থেকে পড়ে গেছ। তুমি একদিন জাতিদের পরাজিত করেছ আর তোমাকেই এখন দুনিয়াতে ফেলে দেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ব্যাবিলনরাজ, উজ্জ্বল প্রভাতী তারা, হে ঊষানন্দন! স্বর্গ থেকে পতন হয়েছে তোমার! অতীতে তুমি জয় করেছ বহু রাজ্য, কিন্তু আজ তুমি নিক্ষিপ্ত হয়েছ ধরার দূলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সকালের তারার মতো ছিলে| কিন্তু এখন তোমার আকাশ থেকে পতন হয়েছে| একদা পৃথিবীর সমস্ত জাতি তোমার সামনে মাথা নত করেছে| কিন্তু এখন তোমাকে কেটে ফেলা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছ। তুমি জাতিদের পরাজিত করেছিলে, আর তুমিই কিভাবে পৃথিবী থেকে উচ্ছিন্ন হয়েছ।