Isaiah 14:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মনে মনে বলেছিলে, ‘আমি বেহেশত আরোহণ করবো, আল্লাহ্র নক্ষত্রগুলোর উপরে আমার সিংহাসন উন্নত করবো; জমায়েত-পর্বতে, উত্তর দিকের প্রান্তে, উপবিষ্ট হব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি মনে মনে বলেছিলে, “আমি স্বর্গে আরোহণ করব; ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে, আমি আমার সিংহাসন তুলে ধরব; আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে, আমার সিংহাসনে উপবিষ্ট হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি মনে মনে বলিয়াছিলে, ‘আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্দ্ধে আমার সিংহাসন উন্নত করিব; সমাগম-পর্ব্বতে, উত্তরদিকের প্রান্তে, উপবিষ্ট হইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি মনে মনে বলিয়াছিলে, ‘আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব; সমাগম-পর্বতে, উত্তরদিকের প্রান্তে, উপবিষ্ট হইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি মনে মনে বলেছ, ‘আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাব; যেখানে দেবতারা জড়ো হয় উত্তর দিকের সেই পাহাড়ের উপরে আমি সিংহাসনে বসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মনে মনে বলেছ, ‘আমি বেহেশতে উঠব, আল্লাহ্র তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাব; যেখানে দেবতারা জমায়েত হয় উত্তর দিকের সেই পাহাড়ের উপরে আমি সিংহাসনে বসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি চেয়েছিলে স্বর্গে আরোহণ করে নক্ষত্রলোকের ঊর্ধ্বে স্থাপন করবে তোমার সিংহাসন। ভেবেছিলে, উত্তরের ঐ পর্বত শিখরে, যেখানে সমাগত হয় দেবতাবৃন্দ, সেইখানে উপবেশন করবে তুমি রাজ সমারোহে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সর্বদা নিজেকে বলতে: “আমি হব পরাৎপরের মতো| আমি স্বর্গারোহণ করব| ঈশ্বরের নক্ষত্রমণ্ডলীর উর্দ্ধে আমার সিংহাসন উন্নীত করব| আমি পবিত্র দেবতাদের সমাগম পর্বতে অধিষ্ঠান করব এবং ঐ পর্বতের ওপর দেবতাদের সঙ্গে আমার সাক্ষাত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার হৃদয়ে বলেছিলে, আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উন্নত হবে এবং আমি সমাগম পর্বতে, উত্তর দিকের প্রান্তে বসব।