Isaiah 14:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাকে দেখলে লোকে একদৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করবে, তোমার বিষয়ে বিবেচনা করবে, ‘এ কি সেই পুরুষ, যে দুনিয়াকে কম্পান্বিত করতো, সমস্ত রাজ্য বিচলিত করতো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার দিকে তাকায়, তারা কটাক্ষ করে, তারা তোমার অবস্থা দেখে চিন্তা করে: “এ কি সেই লোক, যে পৃথিবীকে কাঁপিয়ে তুলত, রাজ্যগুলি যার ভয়ে কাঁপত?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাকে দেখিলে লোকে একদৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয়ে বিবেচনা করিবে, এ কি সেই পুরুষ, যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাকে দেখিলে লোকে একদৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয়ে বিবেচনা করিবে, ‘এ কি সেই পুরুষ, যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে দেখে তারা তোমার দিকে তাকিয়ে থাকে। তারা তোমার অবস্থা দেখে বলে, ‘যে পৃথিবীকে নাড়াত আর রাজ্যগুলোকে কাঁপাত এ কি সেই লোক?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে দেখে তারা তোমার দিকে তাকিয়ে থাকে। তারা তোমার অবস্থা দেখে বলে, ‘যে দুনিয়াকে নাড়াত আর রাজ্যগুলোকে কাঁপাত এ কি সেই লোক?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতেরা বিস্ময়ে তোমার দিকে চেয়ে থাকবে, আর ভাববে এই ব্যক্তিই না একদিন কাঁপিয়ে তুলতো পৃথিবীকে, রাজ্যসমূহকে কাঁপিয়ে তুলতো দারুণ দাপটে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তোমাকে দেখে তোমার কথা ভাববে এবং দেখবে তুমি শুধুই একটা মৃতদেহ| তারা দেখবে যে তুমি একটি শবদেহের চেয়ে বেশী কিছু নও এবং বলবে, “এ-ই কি সেই একই ব্যক্তি যে পৃথিবীর সমস্ত রাজ্যের প্রচণ্ড ভয়ের কারণ ছিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমাকে দেখে তারা তোমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তারা তোমার বিবেচনা করবে, তারা বলেবে, যে পৃথিবীকে কাঁপাত আর রাজ্যগুলোকে ঝাঁকাত এ কি সেই লোক?