Isaiah 14:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জগৎকে নির্জন স্থানের মত করতো, দুনিয়ার সমস্ত নগর উৎপাটন করতো, বন্দীদেরকে বাড়ি যেতে দিত না?’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোক, যে জগৎকে মরুভূমি করে তুলেছিল, যে তার নগরগুলিকে উৎখাত করেছিল ও তার বন্দিদের স্বগৃহে ফিরে যেতে দেয়নি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জগৎকে নির্জ্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিদিগকে বাটী যাইতে দিত না?’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জগৎকে নির্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিদিগকে বাটী যাইতে দিত না?’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ কি সে, যে জগতকে মরুভূমির মত করত, শহরগুলোকে উলটে ফেলত, আর বন্দীদের বাড়ী ফিরে যেতে দিত না?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ কি সে, যে দুনিয়াকে মরুভূমির মত করত, শহরগুলোকে উল্টে ফেলত, আর বন্দীদের বাড়ী ফিরে যেতে দিত না?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ব্যক্তিই না নগর-জনপদ ধ্বংস করে পৃথিবীকে পরিণত করেছে ঊষর মরুতে? এই ব্যক্তিই না বন্দীদের মুক্তি দেয় নি কোনদিন ফিরে যেতে দেয় নি তাদের মাতৃ-ভূমিতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ কি সেই ব্যক্তি যে নগরের পর নগর ধ্বংস করে তাকে মরুভূমিতে পরিণত করত? এ কি সেই ব্যক্তি যে যুদ্ধবন্দী লোকদের বাড়ি ফিরতে দিত না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে পৃথিবীকে মরুভূমি করত, যে শহরগুলোকে উলটে দিত এবং বন্দীদের বাড়ি যেতে দিত না?