Isaiah 14:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জাতিরা তাদেরকে নিয়ে তাদের স্থানে পৌঁছে দেবে এবং ইসরাইল-কুল মাবুদের দেশে তাদেরকে গোলাম-বাঁদীর মত অধিকার করবে; নিজেরা যাদের কাছে বন্দী ছিল তাদের বন্দী করবে, আর নিজেদের জুলুমবাজদের উপরে কর্তৃত্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যান্য জাতি তাদের নিয়ে তাদের স্বদেশে পৌঁছে দেবে। আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে জাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে। তারা তাদের বন্দিকারীদের বন্দি করবে এবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জাতিগণ তাহাদিগকে লইয়া তাহাদের স্থানে পৌঁছাইয়া দিবে, এবং ইস্রায়েল-কুল সদাপ্রভুর দেশে তাহাদিগকে দাসদাসীর ন্যায় অধিকার করিবে; আপনারা যাহাদের কাছে বন্দি ছিল, তাহাদিগকে বন্দি করিবে, আর আপনাদের উপদ্রবকারীদের উপরে কর্ত্তৃত্ব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জাতিগণ তাহাদিগকে লইয়া তাহাদের স্থানে পৌঁছাইয়া দিবে, এবং ইস্রায়েল-কুল সদাপ্রভুর দেশে তাহাদিগকে দাসদাসীর ন্যায় অধিকার করিবে; আপনারা যাহাদের কাছে বন্দি ছিল, তাহাদিগকে বন্দি করিবে, আর আপনাদের উপদ্রবকারীদের উপরে কর্তৃত্ব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্য জাতিরা তাদের নিয়ে তাদের নিজেদের দেশে পৌঁছে দেবে। সদাপ্রভুর দেশে অন্যান্য জাতিরা ইস্রায়েলীয়দের দাস-দাসী হবে। যারা তাদের বন্দী করেছিল এখন তাদেরই তারা বন্দী করবে আর তাদের অত্যাচারকারীদের উপরে তারা কর্তা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্য জাতিরা তাদের নিয়ে তাদের নিজেদের দেশে পৌঁছে দেবে। মাবুদের দেশে অন্যান্য জাতিরা বনি-ইসরাইলদের গোলাম ও বাঁদী হবে। যারা তাদের বন্দী করেছিল এখন তাদেরই তারা বন্দী করবে আর তাদের অত্যাচারকারীদের উপরে তারা কর্তা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দেওয়া দেশে ফিরে যাবার জন্য বহু জাতি ইসরায়েলীয়দের সাহায্য করবে এবং সেই সমস্ত জাতি সেখানে ইসরায়েলীদের দাসত্ব করবে। একসময় যারা ইসরায়েলীদের বন্দী করেছিল এবার ইসরায়েলীরাই তাদের বন্দী করবে এবং এক সময় যারা তাদের নিপীড়ন করেছিল, এবার ইসরায়েলীরা তাদের উপর কর্তৃত্ব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ জাতির লোকরা ইস্রায়েলীয়দের ইস্রায়েলে ফিরিয়ে আনবে| ঐ জাতির লোকরা ইস্রায়েলের দাসে পরিণত হবে| তখন ইস্রায়েলকে যারা দখল করেছিল, ইস্রায়েল তাদের দখল করবে এবং যারা তাদের অত্যাচার করেছিল তাদের শাসন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা তাদের নিয়ে তাদের নিজেদের দেশে আনবেন। ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে তাদেরকে এনে দাস-দাসী মতো করবে। যারা তাদের বন্দী করেছিল তারা বন্দী করবে এবং তারা তাদের অত্যাচারীদের ওপরে কর্তৃত্ব করবে।