Isaiah 14:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ওর সন্তানদের জন্য বধ্যস্থান প্রস্তুত কর, ওদের পূর্বপুরুষদের অপরাধের জন্য; তারা উঠে দুনিয়া অধিকার না করুক, দুনিয়াকে নগরে পরিপূর্ণ না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পিতৃপুরুষদের পাপসমূহের জন্য, তার সন্তানদের হত্যা করার জন্য স্থান প্রস্তুত করো; দেশের অধিকার ভোগ করার জন্য তারা আর উঠবে না, নগর পত্তনের দ্বারা তারা আর পৃথিবী আচ্ছন্ন করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উহার সন্তানদের জন্য বধস্থান প্রস্তুত কর, উহাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত কর; তাহারা উঠিয়া পৃথিবী অধিকার না করুক, জগৎকে নগরে পরিপূর্ণ না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উহার সন্তানদের জন্য বধস্থান প্রস্তুত কর, উহাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত কর; তাহারা উঠিয়া পৃথিবী অধিকার না করুক, জগৎকে নগরে পরিপূর্ণ না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্বপুরুষদের পাপের দরুন তাদের ছেলেদের মেরে ফেলবার জন্য একটা জায়গা ঠিক কর। দেশ অধিকার করবার জন্য তারা আর উঠবে না; তারা পৃথিবীকে আর তাদের শহর দিয়ে পরিপূর্ণ করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্বপুরুষদের গুনাহের দরুন তাদের ছেলেদের হত্যা করবার জন্য একটা জায়গা ঠিক কর। দেশ অধিকার করবার জন্য তারা আর উঠবে না; তারা দুনিয়াকে আর তাদের শহর দিয়ে পরিপূর্ণ করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আরম্ভ হতে দাও নিধন যজ্ঞ! পূর্বপুরুষদের পাপে এই রাজার সন্তানেরা নিহত হবে। এই পৃথিবীতে তারা কেউ রাজত্ব করতে পারবে না, গড়ে তুলতে পারবে না নগর-জনপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তার ছেলেমেয়েদের হত্যার জন্য নিজেদের প্রস্তুত কর| তাদের হত্যা কর কারণ তাদের পিতা দোষী| তার ছেলেমেয়েরা আর কখনোই দেশের শাসন কর্তৃত্ব হাতে নিতে না পারে| তার ছেলেমেয়েরা আবার কখনও পৃথিবীটাকে তাদের নিজেদের শহরে ভরিয়ে ফেলতে পারবেনা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তার ছেলে মেয়েদের জন্য হত্যার জায়গা তৈরী কর, তাদের পূর্বপুরুষদের অপরাধের জন্য, তাই তারা উঠে পৃথিবী অধিকার করবে না এবং শহরের সঙ্গে পৃথিবী পরিপূর্ণ করবে না।