Isaiah 14:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ শপথ করে বলেছেন, অবশ্যই, আমি যেমন সঙ্কল্প করেছি, তেমনি ঘটবে; আমি যে মন্ত্রণা করেছি, তা স্থির থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু শপথ করে বলেছেন: “আমি যেমন পরিকল্পনা করেছি, নিশ্চিতরূপে সেইরকমই হবে, আর আমার অভিপ্রায় যে রকম, তাই স্থির থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন, অবশ্যই, আমি যেরূপ সঙ্কল্প করিয়াছি, তদ্রূপ ঘটিবে; আমি যে মন্ত্রণা করিয়াছি, তাহা স্থির থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন, অবশ্যই, আমি যেরূপ সঙ্কল্প করিয়াছি, তদ্রূপ ঘটিবে; আমি যে মন্ত্রণা করিয়াছি, তাহা স্থির থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু শপথ করে বলেছেন, “সত্যিই, আমি যেমন ঠিক করেছি তেমনই ঘটবে, আর তা স্থির থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন কসম খেয়ে বলেছেন, “সত্যিই, আমি যেমন ঠিক করেছি তেমনই ঘটবে, আর তা স্থির থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর শপথ করে বলেছেনঃ আমার সঙ্কল্প অবশ্যই কার্যে পরিণত হবে। যে কাজ করার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি, তা আমি করবই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান প্রতিশ্রুতি দিয়ে বললেন, “আমি শপথ করছি যে এই সব ঘটনাগুলি আমার ভাবনা, পরিকল্পনা এবং সঙ্কল্প মতো ঘটবেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু শপথ করে বলেছেন, “আমি যেমন সংকল্প করেছি, তাই ঘটবে, আমি পরিকল্পনা করেছি, তা স্থির থাকবে।