Isaiah 14:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেদিন মাবুদ তোমাকে দুঃখ ও উদ্বেগ থেকে এবং যে কঠোর গোলামীতে তুমি আবদ্ধ ছিলে তা থেকে বিশ্রাম দেবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দিন সদাপ্রভু তোমাকে দুঃখ ও উদ্বেগ হইতে, এবং যে কঠোর দাসত্বে তুমি বদ্ধ ছিলে, তাহা হইতে বিশ্রাম দিবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন সদাপ্রভু তোমাকে দুঃখ ও উদ্বেগ হইতে, এবং যে কঠোর দাসত্বে তুমি বদ্ধ ছিলে, তাহা হইতে বিশ্রাম দিবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েল, সদাপ্রভু যেদিন তোমাকে যন্ত্রণা, হাংগামা আর নিষ্ঠুর দাসত্ব থেকে রেহাই দেবেন সেই দিন তুমি বাবিলের রাজার বিরুদ্ধে এইভাবে ঠাট্টা করে বলবে, “কঠোর কর্মকর্তা কেমনভাবে শেষ হয়েছে! তার ভয়ংকর অত্যাচার আর নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইল, মাবুদ যেদিন তোমাকে যন্ত্রণা, হাংগামা আর নিষ্ঠুর গোলামী থেকে রেহাই দেবেন সেই দিন তুমি ব্যাবিলনের বাদশাহ্‌র বিরুদ্ধে এইভাবে ঠাট্টা করে বলবে, “কঠোর কর্মকর্তা কেমনভাবে শেষ হয়েছে! তার ভয়ংকর জুলুম আর নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অত্যাচারীর নিপীড়ন ও যন্ত্রণা থেকে এবং দাসত্বের কঠোর পরিশ্রম থেকে প্রভু পরমেশ্বর ইসরায়েল জাতিকে যখন মুক্তি দেবেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের কঠোর পরিশ্রম দূর করে তোমাদের আরামের ব্যবস্থা করবেন| অতীতে তোমরা দাস ছিলে| লোকরা তোমাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছিল| কিন্তু প্রভু তোমাদের কঠোর পরিশ্রমের অবসান ঘটাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন প্রভু তোমাকে দুঃখ ও যন্ত্রণা থেকে এবং বন্দিত্বে তুমি যে কঠিন পরিশ্রম করেছিলে তা থেকে বিশ্রাম দেবেন,