Isaiah 14:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তোরণদ্বার, হাহাকার কর; হে নগর, কাঁদ; হে ফিলিস্তিন, তুমি বিলীন, তোমার সমসস্ত কিছু বিলীন; কেননা উত্তর দিক থেকে ধোঁয়া আসছে, আর ওর শ্রেণী থেকে কেউ সরে যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো! ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও! উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে, তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে পুরদ্বার, হাহাকার কর; হে নগর, ক্রন্দন কর; হে পলেষ্টিয়া, তুমি বিলীন, তোমার সমুদয় বিলীন; কেননা উত্তর দিক্ হইতে ধূম আসিতেছে, আর উহার শ্রেণী হইতে কেহ সরিয়া যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে পুরদ্বার, হাহাকার কর; হে নগর, ক্রন্দন কর; হে পলেষ্টিয়া, তুমি বিলীন, তোমার সমুদয় বিলীন; কেননা উত্তরদিক্ হইতে ধূম আসিতেছে, আর উহার শ্রেণী হইতে কেহ সরিয়া যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ফটক, বিলাপ কর। হে শহর, কাঁদ। হে পলেষ্টিয়া, তোমার সব কিছু মিলিয়ে যাক। উত্তর দিক থেকে ধূমার মেঘ আসছে, সেই সৈন্যদল থেকে একজন সৈন্যও পিছিয়ে পড়ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে দরজা, বিলাপ কর। হে শহর, কাঁদ। হে ফিলিস্তীন, তোমার সব কিছু মিলিয়ে যাক। উত্তর দিক থেকে ধোঁয়ার মেঘ আসছে, সেই সৈন্যদল থেকে একজন সৈন্যও পিছিয়ে পড়ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ফিলিস্তিয়ার নগর-জনপদ, হাহাকার কর, চীৎকার করে কাঁদ সাহায্যের জন্য। ভয়ে, আতঙ্কে সন্ত্রস্ত হয়ে ওঠ সকলে! উত্তর দিক থেকে ধূলিমেঘ ছুটে আসছে, এ হল এমন এক সৈন্যবাহিনী, যেখানে কাপুরুষের কোন স্থান নাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে পুরদ্বারবাসী তোমরা কাঁদ| হে পুরবাসী তোমরা বিলাপ কর| হে পলেষ্টীয়বাসী তোমরা ভয় পাবে| তোমাদের সাহস গরম মোমের মতো গলে যাবে| দেখ, ধোঁয়া উত্তরের দিক থেকে আসছে| অশূর থেকে শক্তিশালী সেনাবাহিনী আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রবেশদ্বার, কাঁদ, হে শহর; কাঁদ। হে পলেষ্টিয়া, তোমার সবাই মিলিয়ে যাবে। কারণ উত্তর দিক থেকে ধোঁয়ার মেঘ আসছে এবং ওর শ্রেণী থেকে কেউই পথভ্রষ্ট হচ্ছে না।