Isaiah 14:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই জাতির দূতদেরকে কি উত্তর দেওয়া যাবে? মাবুদ সিয়োনের ভিত্তিমূল স্থাপন করেছেন এবং তাঁর দুঃখী লোকেরা তার মধ্যে আশ্রয় নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই জাতির দূতদের কী উত্তর দেওয়া হবে? “সদাপ্রভু সিয়োনকে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর ক্লিষ্ট প্রজারা তার মধ্যে আশ্রয়স্থান পাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই জাতির দূতগণকে কি উত্তর দেওয়া যাইবে? সদাপ্রভু সিয়োনের ভিত্তিমূল স্থাপন করিয়াছেন; এবং তাঁহার দুঃখী প্রজাগণ তাহার মধ্যে আশ্রয় লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই জাতির দূতগণকে কি উত্তর দেওয়া যাইবে? সদাপ্রভু সিয়োনের ভিত্তিমূল স্থাপন করিয়াছেন; এবং তাঁহার দুঃখী প্রজাগণ তাহার মধ্যে আশ্রয় লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জাতির দূতদের কি উত্তর দেওয়া যাবে? তাদের বলা হবে, “সদাপ্রভু সিয়োনকে স্থাপন করেছেন এবং তার মধ্যে অত্যাচারিত হওয়া তাঁর লোকেরা আশ্রয় পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই জাতির দূতদের কি জবাব দেওয়া যাবে? তাদের বলা হবে, “মাবুদ সিয়োনকে স্থাপন করেছেন এবং তার মধ্যে অত্যাচারিত হওয়া তাঁর বান্দারা আশ্রয় পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিয়ার দূতদলকে আমরা কি উত্তর দেব? আমরা বলব, প্রভু পরমেশ্বর সিয়োনের ভিত্তিভূমিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর দীন দুঃখী প্রজাবৃন্দ সেখানে নিরাপদ আশ্রয় লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সেনারা তাদের দেশে বার্তাবাহক পাঠাবে| এই বার্তাবাহকরা তাদের লোকদের কি বলবে? তারা ঘোষণা করবে: পলেষ্টীয় পরাজিত হয়েছে| কিন্তু প্রভু সিয়োনকে শক্তিশালী করেছেন এবং তার দীন দরিদ্র লোকরা নিরাপদে সেখানে আশ্রয় নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জাতির দূতদের কি উত্তর দেওয়া যাবে? সদাপ্রভু সিয়োনকে স্থাপন করেছেন এবং তার মধ্যে নির্যাতিত লোকেরা আশ্রয় পাবে।