Isaiah 14:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তুমি ব্যাবিলনের বাদশাহ্র বিরুদ্ধে এই প্রবাদ বলবে, আহা, জুলুমবাজ কেমন শেষ হয়েছে! অপহারিণী কেমন শেষ হয়েছে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে: পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে! কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তুমি বাবিল-রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, আহা, উপদ্রবকারী কেমন শেষ হইয়াছে! অপহারিণী কেমন শেষ হইয়াছে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তুমি বাবিল-রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, আহা, উপদ্রবকারী কেমন শেষ হইয়াছে! অপহারিণী কেমন শেষ হইয়াছে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা ব্যাবিলনরাজের উদ্দেশে উপহাস করে বলবে: নৃশংস রাজার পতন হয়েছে! সে আর কোনদিন কাউকে নিপীড়ন করবে না!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন তোমরা বাবিলের রাজা সম্পর্কে এই গানটি গাইতে শুরু করবে| গানটি হল: রাজা তাঁর শাসনকালে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলেন| কিন্তু তাঁর শাসনকাল এখন শেষ হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই বিদ্রূপের গান করবে, অত্যাচারী কেমন শেষ হয়েছে, অহঙ্কারীর উন্মত্ততা শেষ হয়েছে!