Isaiah 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে ক্রোধে লোকদেরকে আঘাত করতো, আঘাত করতে ক্ষান্ত হত না, সে কোপে জাতিদেরকে শাসন করতো, অবিরাম তাড়না করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা একদিন অনবরত আঘাত দ্বারা লোকেদের নিধন করত; এবং ক্রোধে নিরন্তর আগ্রাসনের দ্বারা তারা জাতিসমূহকে বশ্যতাধীন করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ক্রোধে প্রজাদিগকে আঘাত করিত, আঘাত করিতে ক্ষান্ত হইত না, সে কোপে জাতিগণকে শাসন করিত, আনিবার তাড়না করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ক্রোধে প্রজাদিগকে আঘাত করিত, আঘাত করিতে ক্ষান্ত হইত না, সে কোপে জাতিগণকে শাসন করিত, অনিবার তাড়না করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অত্যাচারী ভীষণ রাগ করে জাতিদের অনবরত আঘাত করত, রাগে সে বারবার তাদের অত্যাচার করে দমন করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জুলুমবাজ ভীষণ রাগ করে জাতিদের অনবরত আঘাত করত, রাগে সে বারবার তাদের জুলুম করে দমন করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা বিজিত জাতিবৃন্দকে নির্মম পীড়নে জর্জরিত করেছে অবিরাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা রোধ তাঁর প্রজাদের মারধর করতেন| তিনি কখনোই তাঁর প্রজাদের মারধর থেকে রেহাই দেননি| তিনি ক্রোধ প্রজাদের শাসন করেছেন| তিনি প্রজাদের আঘাত না করে ক্ষান্ত থাকেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ক্রোধে লোকদের আঘাত করত, অনবরত আঘাত করত, সে রাগে জাতিদেরকে শাসন করত, অপরিমিত আঘাত করত।