Isaiah 14:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত দুনিয়া শান্ত ও সুস্থির হয়েছে, সকলে উচ্চৈঃস্বরে আনন্দগান করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত দেশ বিশ্রাম ও শান্তি ভোগ করছে; তারা গান গেয়ে আনন্দ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত পৃথিবী শান্ত ও সুস্থির হইয়াছে, সকলে উচ্চৈঃস্বরে আনন্দগান করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত পৃথিবী শান্ত ও সুস্থির হইয়াছে, সকলে উচ্চৈঃস্বরে আনন্দগান করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন সমস্ত পৃথিবী রেহাই ও শান্তি পেয়েছে; সেইজন্য তারা আনন্দে গান গাইছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন সমস্ত দুনিয়া রেহাই ও শান্তি পেয়েছে; সেইজন্য তারা আনন্দে গান গাইছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশেষে, এ ধরণী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, লাভ করেছে শান্তি, মর্ত্যবাসী মুখর হয়েছে আনন্দে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন গোটা দেশ শান্ত ও সুস্থির হয়েছে| সকলে আনন্দ করতে শুরু করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত পৃথিবী বিশ্রাম ও শান্ত হয়েছে; তারা গান গাওয়া শুরু করেছে।