Isaiah 14:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেবদারু ও লেবাননের এরস গাছগুলোও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যেদিন থেকে তুমি ভূমিসাৎ হয়েছ, আমাদের কাছে কোন কাঠুরে আসে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিও এই আনন্দ সংগীত গেয়ে বলে, “এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে, আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষ সকলও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যে অবধি তুমি ভূমিসাৎ হইয়াছ, আমাদের নিকটে কোন ছেদনকর্ত্তা আইসে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষ সকলও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যে অবধি তুমি ভূমিসাৎ হইয়াছ, আমাদের নিকটে কোন ছেদনকর্তা আইসে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, বেরস আর লেবাননের এরস গাছও আনন্দের সংগে বাবিলের রাজাকে বলছে, ‘এখন তোমাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে কোন কাঠুরেই আর আমাদের কাটতে আসে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, বেরস আর লেবাননের এরস গাছও আনন্দের সংগে ব্যাবিলনের বাদশাহ্কে বলছে, ‘এখন তোমাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে কোন কাঠুরেই আর আমাদের কাটতে আসে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেবদারু ও লেবাননের সীডার তরু রাজার পতনে উল্লসিত, কারণ তাদের ছেদন করত যে, সে আর নাই, পতন হয়েছে তার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি একজন শয়তান রাজা ছিলে| কিন্তু তোমার শাসন শেষ হয়েছে| এমন কি দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষরাও তোমার পতনে খুশী| এই গাছরা বলে, “রাজা আমাদের কেটে ফেলত| কিন্তু রাজার পতন হয়েছে| সে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন কি, দেবদারু ও লিবানোনের এরস গাছগুলিও তোমার বিষয়ে আনন্দ করে তারা বলে, কারণ তুমি ভূমিসাৎ হয়েছ, কোনো কাঠুরিয়া আমাদেরকে কাটতে আসে না।