Isaiah 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অধঃস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়; তোমার জন্য মৃতদেরকে, দুনিয়ার প্রধান সকলকে সচেতন করে, জাতিদের বাদশাহ্‌ সকলকে নিজ নিজ সিংহাসন থেকে উঠিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিম্নস্থ পাতাল তোমার আগমনে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে; তোমাকে স্বাগত জানানোর জন্য এ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায় তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা। যারা জাতিসমূহের উপরে রাজা ছিল, এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধঃস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়; তোমার নিমিত্ত প্রেতগণকে, পৃথিবীর প্রধান সকলকে সচেতন করে, জাতিগণের রাজা সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধঃস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়; তোমার নিমিত্ত প্রেতগণকে, পৃথিবীর প্রধান সকলকে সচেতন করে, জাতিগণের রাজা সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠায়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি মৃতস্থানে আসছ বলে মৃতস্থানের লোকেরা তোমার সংগে দেখা করবার জন্য ভীষণ অস্থির হয়ে উঠেছে। তাই মৃতদের আত্মা উঠছে যেন তারা তোমার সংগে দেখা করতে পারে। যারা এই জগতের নেতা ছিল তারা সবাই উঠছে; যারা জাতিদের উপরে রাজা ছিল তারা সবাই তাদের সিংহাসন থেকে উঠছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি মৃতস্থানে আসছ বলে মৃতস্থানের লোকেরা তোমার সংগে দেখা করবার জন্য ভীষণ অস্থির হয়ে উঠেছে। তাই মৃতদের রূহ্‌ উঠছে যেন তারা তোমার সংগে দেখা করতে পারে। যারা এই দুনিয়ার নেতা ছিল তারা সবাই উঠছে; যারা জাতিদের উপরে বাদশাহ্‌ ছিল তারা সবাই তাদের সিংহাসন থেকে উঠছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজকে অভ্যর্থনা করার জন্য মৃত্যুলোকে প্রস্তুতি চলছে। মর্ত্যলোকে যারা ক্ষমতাবান ছিল, তাদের প্রেতাত্মারা সেখানে আলোড়ন তুলেছে। রাজন্যবর্গের প্রেতাত্মারা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাতাল তোমার আগমনে বিচলিত হচ্ছে| পাতাল পৃথিবীর সমস্ত প্রধানদের প্রেতাত্মাদের তোমার জন্য জাগিয়ে তুলছে| পাতাল রাজাদের তাদের সিংহাসন থেকে দাঁড় করাচ্ছে এবং তারা তোমার আগমনের জন্য প্রস্তুত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীচের পাতাল তোমার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী যখন তুমি সেখানে যাবে। তোমার জন্য মৃতদেরকে, পৃথিবীর রাজাদের জাগিয়ে তোলে, জাতিদের সব রাজাদের নিজেদের সিংহাসন থেকে তুলেছেন।