Isaiah 15:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা, এক রাতের মধ্যে মোয়াবের আর নগর ধ্বংস হয়ে গেল; আহা, এক রাতের মধ্যে মোয়াবের কীর নগর ধ্বংস হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী, মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল! মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল, এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াব বিষয়ক ভাববাণী। আহা, রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংস হইল; আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর নগর নষ্ট ও ধ্বংস হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াব বিষয়ক ভাববাণী। আহা, রাত্রির মধ্যে মোয়াবের আর্ নগর নষ্ট ও ধ্বংস হইল; আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর নগর নষ্ট ও ধ্বংস হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের সম্বন্ধে সদাপ্রভুর কথা এই: মোয়াবের মধ্যেকার আর্ নামে শহরটা এবং মোয়াবের মধ্যেকার কীর শহরটা এক রাতের মধ্যেই ধ্বংস হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াব সম্বন্ধে মাবুদের কথা এই: মোয়াবের মধ্যেকার আর্ নামে শহরটা এবং মোয়াবের মধ্যেকার কীর শহরটা এক রাতের মধ্যেই ধ্বংস হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব সম্বন্ধে দৈববাণী। এক রাত্রির মধ্যে মোয়াবের কীর এবং আর নগর ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল মোয়াবের। মোয়াবে নেমে এসেছে মৃত্যুর স্তব্ধতা। দীবোনের লোকেরা দেবতার কাছে কাঁদবার জন্য পীঠস্থানে পাহাড়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা মোয়াব সম্পর্কে একটি বার্তা: এক দিন রাতে মোয়াবের আর নগর থেকে সেনারা সমস্ত ধনসম্পদ লুঠ করল| ঐ রাতেই নগরটিকে ধ্বংস করা হল| এক দিন রাতে সেনারা মোয়াবের কীর নগর লুঠ করল| ঐদিন রাতেই নগরটিকে ধ্বংস করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের বিষয়ে এই কথা: প্রকৃত পক্ষে, রাতের মধ্যে মোয়াবের আর্ নামের শহরটা নষ্ট ও ধ্বংস হল এবং মোয়াবের কীর শহরটা এক রাতের মধ্যেই নষ্ট ও ধ্বংস হয়ে গেছে।