Isaiah 15:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে কাঁদবার জন্য দীবনের মন্দিরে, উচ্চস্থলীতে গেছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করছে, তাদের সকলের মাথা মুণ্ডন হয়েছে, প্রত্যেক জনের দাড়ি কাটা গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে, কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে; মোয়াব নেবো ও মেদ্বার জন্য বিলাপ করছে। প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে রোদন করিবার জন্য বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের দাড়ি কাটা গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে রোদন করিবার জন্য বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের দাড়ি কাটা গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও পূজার উঁচু স্থানে উঠে গেছে। তারা নবো ও মেদবার জন্য শোক করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও পূজার উঁচু স্থানে উঠে গেছে। তারা নবো ও মেদবার জন্য শোক করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের মানুষ নবো ও মেদবার জন্য শোকে হাহাকার করছে। তারা মস্তক মুণ্ডন করেছে, দাড়ি ক্ষৌরি করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার পরিবার এবং দীবন শহরের লোকরা কান্নাকাটি করার জন্য উচ্চ স্থানে যাচ্ছে| মোয়াবের লোকরা নবো ও মেদবা শহরের জন্য কাঁদছে| সকলে তাদের শোকপ্রকাশের জন্য তাদের মাথা ও দাড়ি কামিয়ে ফেলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও উঁচু জায়গায় গিয়েছে। তারা নবো ও মেদবার ওপরে বিলাপ করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।