Isaiah 15:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পথে পথে তাদের লোক চট পরেছে; তাদের ছাদের উপরে ও চকের মধ্যে সমস্ত লোক হাহাকার করছে, কান্নাকাটি করে যেন গলে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথে পথে তারা শোকের বস্ত্র পরে; সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে তারা সকলে বিলাপ করে, কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সড়কে সড়কে তাহাদের লোক চট পরিধান করিয়াছে; তাহাদের ছাদের উপরে ও চকের মধ্যে সমস্ত লোক হাহাকার করিতেছে, রোদন করিয়া যেন গলিয়া পড়িতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সড়কে সড়কে তাহাদের লোক চট পরিধান করিয়াছে; তাহাদের ছাদের উপরে ও চকের মধ্যে সমস্ত লোক হাহাকার করিতেছে, রোদন করিয়া যেন গলিয়া পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা রাস্তায় রাস্তায় ছালার চট পরে বেড়াচ্ছে। তারা সবাই ছাদের উপরে ও শহর-চকের মধ্যে শোক করছে। তারা ভীষণ কান্নাকাটি করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা রাস্তায় রাস্তায় ছালার চট পরে বেড়াচ্ছে। তারা সবাই ছাদের উপরে ও শহর-চকের মধ্যে শোক করছে। তারা ভীষণ কান্নাকাটি করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাস্তায় রাস্তায় লোকে চট পরে যাচ্ছে, নগরের চকে ও বাড়ীর ছাদে লোকে বিলাপ ও কান্নায় ভেঙ্গে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাড়ির ছাদ থেকে রাস্তাঘাট পর্যন্ত সর্বত্রই মোয়াবের লোকরা শোকের পোশাক পরে কান্নাকাটি করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের লোক রাস্তায় রাস্তায় চট পরেছে। তারা সবাই ছাদের উপরে ও শহর-চকের মধ্যে বিলাপ করছে। প্রত্যেকে কেঁদে গলে পড়েছে।