Isaiah 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষ্বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের আর্তনাদ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সেজন্য মোয়াবের যোদ্ধারা আর্তনাদ করছে; তার প্রাণ তার মধ্যে কাঁপছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিশ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করিতেছে; তাহাদের রব যহস পর্য্যন্ত শুনা যাইতেছে; তজ্জন্য মোয়াবের যোদ্ধৃগণ আর্ত্তনাদ করিতেছে; তাহার প্রাণ তাহার মধ্যে কম্পিত হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করিতেছে; তাহাদের রব যহস পর্যন্ত শুনা যাইতেছে; তজ্জন্য মোয়াবের যোদ্ধাগণ আর্তনাদ করিতেছে; তাহার প্রাণ তাহার মধ্যে কম্পিত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের গলার স্বর যহস পর্যন্ত শোনা যাচ্ছে। সেইজন্য মোয়াবের সৈন্যেরাও কাঁদছে এবং তাদের অন্তর ভয়ে কাঁপছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের গলার আওয়াজ যহস পর্যন্ত শোনা যাচ্ছে। সেইজন্য মোয়াবের সৈন্যেরাও কাঁদছে এবং তাদের দিল ভয়ে কাঁপছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিশ্বোন ও ইলিয়ালীর মানুষ কাঁদছে, সুদূর যহস পর্যন্ত শোনা যাচ্ছে তাদের ক্রন্দনধ্বনি। সৈন্যবাহিনীও ত্রাসে কাঁপছে, লোপ পেয়েছে তাদের শৌর্য-বীর্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিশ্বোন ও ইলিয়ালী শহরের লোকরা এত জোরে কান্নাকাটি করছে যে, সুদূর যহস পর্যন্ত তার শব্দ শোনা যাচ্ছে| এমনকি সেনারাও আকস্মিক ভয় পেয়ে গিয়েছে| তারা ভয়ে কাঁপছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিশবোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের গলার স্বর যহস পর্যন্ত শোনা যাচ্ছে। সেইজন্য মোয়াবের সৈন্যেরাও চিত্কার করে কাঁদছে এবং তাদের হৃদয় ভয়ে কাঁপছে।