Isaiah 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াবের জন্য আমার হৃদয় কাঁদছে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়ায় যাচ্ছে; তারা কাঁদতে কাঁদতে লূহীতের আরোহণ-পথ দিয়ে উঠছে, হোরোণয়িমের পথে বিনাশসূচক আর্তনাদ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে। তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, যাওয়ার সময় তারা কাঁদতে থাকে; হোরোণয়িমে যাওয়ার পথে তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াবের জন্য আমার হৃদয় ক্রন্দন করিতেছে; তাহার পলাতকেরা সোয়র পর্য্যন্ত, ইগ্লৎ-শলিশীয়ায় যাইতেছে; তাহারা রোদন করিতে করিতে লূহীতের আরোহণ-পথ দিয়া উঠিতেছে, হোরোণয়িমের পথে বিনাশসূচক আর্ত্তনাদ করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াবের জন্য আমার হৃদয় ক্রন্দন করিতেছে; তাহার পলাতকেরা সোয়র পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়ায় যাইতেছে; তাহারা রোদন করিতে করিতে লূহীতের আরোহণ-পথ দিয়া উঠিতেছে, হোরোণয়িমের পথে বিনাশসূচক আর্তনাদ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের জন্য আমার অন্তর কাঁদছে; তার লোকেরা সোয়রের দিকে ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে লূহীতের পাহাড়ী পথে উঠে যাচ্ছে; তাদের জায়গা ধ্বংস হয়েছে বলে তারা বিলাপ করতে করতে হোরণয়িমের রাস্তায় চলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবের জন্য আমার দিল কাঁদছে; তার লোকেরা সোয়রের দিকে ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে লূহীতের পাহাড়ী পথে উঠে যাচ্ছে; তাদের জায়গা ধ্বংস হয়েছে বলে তারা বিলাপ করতে করতে হোরণয়িমের রাস্তায় চলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের জন্য আমার অন্তর কাঁদছে! লোকেরা সোয়ার-এ, ইগ্লৎ-শলিশীয়ায় পালাচ্ছে। কিছু লোক কাঁদতে কাঁদতে লুহিতের দিকে চড়াই পথ ধরে চলেছে। আবার কিছু লোক চীৎকার করে কাঁদতে কাঁদতে হোরোণয়িমে পালাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের দুঃখে আমার হৃদয় ব্যথিত| লোকরা নিরাপত্তার জন্য ছুটছে| তারা সোয়র, ইগ্লত্-শলিশীযায় পর্যন্ত যাচ্ছে| তারা লূহীতের পার্বত্যময় পথ ধরে ওঠার সময় বিশ্রীভাবে চিৎকার করে কাঁদছে| হোরোণযিমের পথে হাঁটার সময় লোকরা চিৎকার করে কাঁদছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের জন্য আমার হৃদয় কাঁদছে; তার লোকেরা সোয়রের দিকে ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে লূহীতের আরোহণ পথে যাচ্ছে; তাদের জায়গা ধ্বংস হয়েছে বলে তারা চিত্কার করে কাঁদতে কাঁদতে হোরণয়িমের রাস্তায় চলছে।