Isaiah 15:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিম্রীমের সমস্ত পানি নষ্ট হয়ে গেছে; ঘাস শুকিয়ে গেছে, কচি ঘাস শেষ হয়ে গেছে, সবুজ রংয়ের কিছুই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে সেখানকার সব ঘাস শুকনো হয়েছে; শাকসবজি সব শেষ, সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিম্রীমের জলসমূহ মরুস্থান হইল; ঘাস শুষ্ক হইল, নবীন তৃণ শেষ হইল, হরিদ্বর্ণ কিছুই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিম্রীমের জলসমূহ মরুস্থান হইল; ঘাস শুষ্ক হইল, নবীন তৃণ শেষ হইল, হরিদ্বর্ণ কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিম্রীমের সব জল নষ্ট করা হয়েছে ও ঘাস শুকিয়ে গেছে; গাছ-গাছড়া নেই, সবুজ বলতে আর কিছুই বাকী নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিম্রীমের সব পানি নষ্ট করা হয়েছে ও ঘাস শুকিয়ে গেছে; গাছ-গাছড়া নেই, সবুজ বলতে আর কিছুই বাকী নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুকিয়ে গেছে ছোট নদী নিম্রিম, নদীতীরের সমস্ত ঘাস শুকিয়ে গেছে, কোথাও সবুজের চিহ্নমাত্র নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু নিম্রীমের ক্ষুদ্র নদী মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে| সমস্ত ছোট গাছপালা শুকিয়ে গিয়েছে| কোন কিছুই আর সবুজ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিম্রীমের জল শুকিয়ে গেল ও ঘাস শুকিয়ে গেছে এবং নতুন গাছ মারা গেছে, সবুজ বলতে কিছুই নেই।