Isaiah 15:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা, কান্নার আওয়াজ মোয়াবের পরিসীমা বেষ্টন করেছে; তার হাহাকার ইগ্লয়িম পর্যন্ত, তার হাহাকার বের্-এলীম পর্যন্ত শোনা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়; তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও তাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা, ক্রন্দনরব মোয়াবের পরিসীমা বেষ্টন করিয়াছে; তাহার হাহাকার ইগ্লয়িম পর্য্যন্ত, তাহার হাহাকার বের্-এলীম পর্য্যন্ত শুনা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা, ক্রন্দনরব মোয়াবের পরিসীমা বেষ্টন করিয়াছে; তাহার হাহাকার ইগ্লয়িম পর্যন্ত, তাহার হাহাকার বের্-এলীম পর্যন্ত শুনা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের সীমার চারপাশে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে; ইগ্লয়িম ও বের-এলীম পর্যন্ত তাদের বিলাপ শোনা যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবের সীমার চারপাশে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে; ইগ্লয়িম ও বের-এলীম পর্যন্ত তাদের বিলাপ শোনা যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের শেষ সীমা পর্যন্ত শোনা যাচ্ছে আকুল ক্রন্দনধ্বনি। ইগ্লয়িম শহর ও বের-এলিম শহরে পর্যন্ত শোনা যাচ্ছে কান্নার আওয়াজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের সর্বত্রই আর্তনাদ শোনা যাচ্ছে| ইগ্লয়িম এবং বের্-এলীম শহরের লোকরা কাঁদছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের সীমার চারপাশে তাদের কান্নার শব্দ গিয়েছে; ইগ্লয়িম ও বের-এলীম পর্যন্ত তাদের বিলাপ শোনা যাচ্ছে।