Isaiah 15:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দীবনের পানি রক্তময় হয়েছে; আমি দীবনের উপরে আরও দুঃখ, মোয়াবের পলাতকের ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দীমোনের জলরাশি রক্তে পূর্ণ, কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব, মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দীমোনের জল সমূহ রক্তময় হইল; আমি দীমোনের উপরে আরও দুঃখ, মোয়াবের পলাতকের উপরে ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দীমোনের জলসমূহ রক্তময় হইল; আমি দীমোনের উপরে আরও দুঃখ, মোয়াবের পলাতকের উপরে ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দীমোনের জল রক্তে ভরা, তবুও আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের উপরে, আর যারা দেশে বেঁেচ থাকবে তাদের উপরে আমি সিংহ নিয়ে আসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীমোনের পানি রক্তে ভরা, তবুও আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের উপরে, আর যারা দেশে বেঁচে থাকবে তাদের উপরে আমি সিংহ নিয়ে আসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীবোন শহরের নদীর জল রক্তে রাঙা হয়ে গেছে। এর পরেও মোয়াববাসীর জন্য ঈশ্বরের আরও কিছু ভয়াবহ দুর্দৈব অপেক্ষা করে আছে। মোয়াবে যারা অবশিষ্ট থাকবে, তাদের প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীমোনের জল রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে| এবং আমি দীমোনের জন্য আরো দুঃখ আনব| মোয়াবের খুব অল্পসংখ্যক লোক শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে| কিন্তু এই সব লোকদের ভক্ষণ করার জন্য আমি অনেক সিংহ পাঠাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দীমোনের জল রক্তে ভরা, কিন্তু আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের ওপরে এবং যারা দেশে বেঁচে থাকবে তাদের ওপরে সিংহ আঘাত করবে।