Isaiah 16:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সেলা থেকে মরুভূমি দিয়ে সিয়োন-কন্যার পর্বতে শাসনকর্তার কাছে ভেড়ার বাচ্চাগুলো পাঠিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের শাসনকর্তার কাছে উপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও, মরুভূমির ওপারে, সেলা থেকে সিয়োন-কন্যার পর্বতে পাঠাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োন-কন্যার পর্ব্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োন-কন্যার পর্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মোয়াবীয়েরা, তোমরা মরু-এলাকার মধ্যেকার সেলা থেকে সিয়োন-পাহাড়ে দেশের শাসনকর্তার কাছে উপহার হিসাবে কতগুলো ভেড়ার বাচ্চা পাঠিয়ে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মোয়াবীয়রা, তোমরা মরুভূমির মধ্যেকার সেলা থেকে সিয়োন্তপাহাড়ে দেশের শাসনকর্তার কাছে উপহার হিসাবে কতগুলো ভেড়ার বাচ্চা পাঠিয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াববাসী সেলা থেকে জেরুশালেমে মরুপথে যিহুদীয়ারাজের কাছে উপঢৌকনস্বরূপ মেষশাবক পাঠাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে লোকরা, দেশের শাসকের জন্য তোমরা একটি উপহার পাঠাও| সেলা থেকে একটি মেষশাবক মরুভূমির মধ্যে দিয়ে সিয়োন কন্যা পর্বতের কাছে পাঠিয়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সেলা থেকে মরুভূমি দিয়ে সিয়োনের মেয়ের পাহাড়ে শাসনকর্ত্তার কাছে মেষশাবকগুলি পাঠিয়ে দাও।