Isaiah 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফলবান ক্ষেত থেকে আনন্দ ও উল্লাস দূরীকৃত হল; আঙ্গুর-ক্ষেতের লোকেরা আর আনন্দগান বা আনন্দে চিৎকার করে না; কেউ পা দিয়ে চেপে চেপে কুণ্ডে আর আঙ্গুর-রস বের করে না, আমি আঙ্গুরপেষণের গান নিবৃত্ত করিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে; আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না। কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না, কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফলশালী ক্ষেত্র হইতে আনন্দ ও উল্লাস দূরীকৃত হইল; দ্রাক্ষাক্ষেত্রেও লোকেরা আর আনন্দগান বা হর্ষনাদ করে না; কেহ পদ দ্বারা চাপ দিয়া কুণ্ডে আর দ্রাক্ষারস বাহির করে না, আমি [দ্রাক্ষাপেষণের] গান নিবৃত্ত করাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফলশালী ক্ষেত্র হইতে আনন্দ ও উল্লাস দূরীকৃত হইল; দ্রাক্ষাক্ষেত্রেও লোকেরা আর আনন্দগান বা হর্ষনাদ করে না; কেহ পদ দ্বারা চাপ দিয়া কুণ্ডে আর দ্রাক্ষারস বাহির করে না, আমি [দ্রাক্ষাপেষণের] গান নিবৃত্ত করাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফলের বাগানগুলো থেকে আনন্দ ও খুশীর ভাব দূর করা হয়েছে। আংগুর ক্ষেতে আর কেউ গান বা চিৎকার করে না, আর আংগুর মাড়াইয়ের জায়গায় কেউ মাড়াই করে রস বের করে না, কারণ সেই চিৎকার বন্ধ করে দেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফলের বাগানগুলো থেকে আনন্দ ও খুশীর ভাব দূর করা হয়েছে। আংগুর ক্ষেতে আর কেউ গান বা চিৎকার করে না, আর আংগুর মাড়াইয়ের জায়গায় কেউ মাড়াই করে রস বের করে না, কারণ সেই চিৎকার বন্ধ করে দেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উর্বরা ভূমির জন্য আনন্দ করার সেখানে কেউ আর নেই, দ্রাক্ষাক্ষেত্রে কেউ আর উল্লাসে হর্ষধ্বনি করবে না, গান গাইবে না কেউ। সুরা তৈরী করার জন্য কেউ আর দ্রাক্ষাদলন করবে না, সেই আনন্দ-সঙ্গীতের অবসান হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারমেলে কোন আনন্দ গান হবে না| শস্য সংগ্রহের সময়কার আনন্দের আমি পরিসমাপ্তি ঘটাব| দ্রাক্ষারস তৈরীর জন্য যে সমস্ত দ্রাক্ষা তৈরি হয়ে আছে তা সব নষ্ট হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলের বাগানগুলো থেকে আনন্দ ও উল্লাস দূর হয়েছে এবং আঙ্গুর ক্ষেতে আর কেউ গান বা আনন্দময় চিৎকার করে না, কেউ পদদলিত করে আঙ্গুর পেষণের জায়গায় আঙ্গুর রস বের করে না, আমি চিত্কার থামিয়েছি।