Isaiah 16:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ আমার হৃদয় মোয়াবের জন্য, আমার হৃদয় কীর্‌-হেরসের জন্য বীণার মত বাজছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমার নাড়ী মোয়াবের জন্য, আমার অন্তর কীর্‌-হেরসের জন্য বীণার ন্যায় বাজিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমার নাড়ী মোয়াবের জন্য, আমার অন্তর কীর্‌-হেরসের জন্য বীণার ন্যায় বাজিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তর মোয়াবের জন্য, আমার ভিতরটা কীর্‌-হরসতের জন্য বীণার মত করে কাঁদছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিল মোয়াবের জন্য, আমার ভিতরটা কীর্‌-হরসতের জন্য বীণার মত করে কাঁদছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের জন্যে আমি গভীর বেদনায় গুমরে গুমরে কাঁদছি, কীর–হেরেসের জন্য দুঃখে জর্জরিত হচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি মোয়াব এবং কীর্-হেরস এই দুটি শহরের জন্য খুবই দুঃখিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমার হৃদয় মোয়াবের জন্য একটি বীণার মতো কাঁদছে, আর আমার নাড়ী কীর-হেরসের জন্য বাজছে।