Isaiah 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে নিজেকে ক্লান্ত করে ও মুনাজাত করার জন্য নিজের পবিত্র স্থানে প্রবেশ করে, তবুও সে কৃতকার্য হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়, সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে; সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়, তা কোনও কাজে আসে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে আপনাকে ক্লান্ত করে, ও প্রার্থনা করিবার জন্য আপন ধর্ম্মধামে প্রবেশ করে, তথাপি সে কৃতার্থ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে আপনাকে ক্লান্ত করে, ও প্রার্থনা করিবার জন্য আপন ধর্মধামে প্রবেশ করে, তথাপি সে কৃতার্থ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াব যখন বুঝতে পারবে যে, তার পূজার উঁচু স্থানে গিয়ে লাভ হচ্ছে না তখন প্রার্থনার জন্য সে তার মন্দিরে যাবে, কিন্তু তাতেও কোন লাভ হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াব যখন বুঝতে পারবে যে, তার পূজার উঁচু স্থানে গিয়ে লাভ হচ্ছে না তখন প্রার্থনার জন্য সে তার মন্দিরে যাবে, কিন্তু তাতেও কোন লাভ হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াববাসীরা পর্বতের দেবস্থানে তাদের দেবতাদের কাছে এবং তাদের মন্দিরে মন্দিরে প্রার্থনা নিবেদন করে নিজেদের ক্লান্ত করছে, কিন্তু এতে তাদের কোন মঙ্গলই হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের লোকরা তাদের উপাসনালয়ে যাবে| লোকরা প্রার্থনা জানানোর চেষ্টা করবে| কিন্তু তারা তাদের পরিণাম কি হবে তা দেখতে পেয়ে এত দুর্বল হয়ে পড়বে যে আর প্রার্থনা করতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াব যখন উঁচু জায়গায় নিজেকে পরিশ্রান্ত করে এবং তার মন্দিরে প্রার্থনা করার জন্য প্রবেশ করে, তখন তার প্রার্থনা কিছুই লাভ হবে না।