Isaiah 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন ভ্রমণকারী পাখিগুলো, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাদের অর্ণোনের ঘাটগুলোতে তেমনি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাসা থেকে ফেলে দেওয়া পাখির পালিয়ে যাওয়া শব্দের মতো, অর্ণোন নদীর পারঘাটাগুলিতে মোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাগণ অর্ণোনের ঘাট সমূহে তদ্রূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাগণ অর্ণোনের ঘাট সমূহে তদ্রূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাসা থেকে ঠেলে বের করে দিলে পাখী যেমন এদিক ওদিক ঘুরে বেড়ায় তেমনি করে মোয়াবের লোকেরা অর্ণোন নদীর হেঁটে পার হওয়ার জায়গায় ঘুরে বেড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাসা থেকে ঠেলে বের করে দিলে পাখী যেমন এদিক ওদিক ঘুরে বেড়ায় তেমনি করে মোয়াবের লোকেরা অর্ণোন নদীর হেঁটে পার হওয়ার জায়গায় ঘুরে বেড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নীড়হারা পাখির মত অর্ণোন নদীতীরে বিপর্যস্তভাবে উড়ে বেড়াচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের মেয়েরা অর্ণোন নদী পার হওয়ার চেষ্টা করছে| তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সাহায্যের জন্য ছুটছে| তাদের অবস্থা যেন নীড় ভেঙে হারিয়ে যাওয়া ছোট্ট পাখির মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন ঘুরে বেড়ানো পাখিরা, যেমন ছিন্নভিন্ন বাসা, তেমনি মোয়াবীয় স্ত্রীলোকরা অর্ণোন নদীর তীরে অবস্থিত।