Isaiah 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মন্ত্রণা দাও, বিচার কর, মধ্যাহ্নকালে নিজের ছায়াকে রাতের অন্ধকারের মত কর, বহিষ্কৃত লোকদের লুকিয়ে রাখ, পলাতককে প্রকাশ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদের পরামর্শ দাও, এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো। মধ্যাহ্নে তোমাদের ছায়াকে রাত্রির মতো অন্ধকারময় করো। পলাতকদের লুকিয়ে রাখো, শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মন্ত্রণা দেও, বিচার কর, মধ্যাহ্নকালে আপনার ছায়াকে রাত্রিকালের ন্যায় কর, বহিষ্কৃত লোকদিগকে লুকাইয়া রাখ, পলাতককে প্রকাশ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মন্ত্রণা দেও, বিচার কর, মধ্যাহ্নকালে আপনার ছায়াকে রাত্রিকালের ন্যায় কর, বহিষ্কৃত লোকদিগকে লুকাইয়া রাখ, পলাতককে প্রকাশ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলবে, “আমাদের পরামর্শ দাও; কি করা উচিত বল। তোমার দুপুর বেলার ছায়াকে রাতের অন্ধকারের মত কর- যারা পালিয়ে যাচ্ছে তাদের লুকিয়ে রাখ, আর যারা রক্ষা পাবার জন্য আশ্রয় চায় তাদের ধরিয়ে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলবে, “আমাদের পরামর্শ দাও; কি করা উচিত বল। তোমার দুপুর বেলার ছায়াকে রাতের অন্ধকারের মত কর- যারা পালিয়ে যাচ্ছে তাদের লুকিয়ে রাখ, আর যারা রক্ষা পাবার জন্য আশ্রয় চায় তাদের ধরিয়ে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার লোককে তারা বলবে, তোমরা আমাদের বল আমরা কি করব। মধ্যাহ্নের খরতাপে ছায়াশীতল বৃক্ষের মত আমাদের রক্ষা কর, আমাদের বিশ্রাম করতে দাও তোমাদের ছায়ায়। আমরা বাস্তুহারা, আমাদের এমন এক জায়গায় লুকিয়ে রাখ, যেন কেউ আমাদের খুঁজে না পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলছে, “আমাদের সাহায্য কর, বলে দাও আমরা এখন কি করব! যেমন করে ছায়া মধ্যাহ্নের গনগনে সূর্য থেকে আমাদের রক্ষা করে, তেমনি প্রভু শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা কর| আমরা শত্রুদের হাত থেকে পালিয়ে বেঁচেছি| আমাদের আড়াল কর| আমাদের শত্রুদের হাতে তুলে দিও না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“নির্দেশ দাও; বিচার কর, দুপুরবেলায় নিজের ছায়াকে রাতের মত কর, পলাতকদের লুকিয়ে রাখ; পলাতকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কর না।