Isaiah 16:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অটল মহব্বতে একটি সিংহাসন স্থাপিত হবে, এক জন বিশ্বস্ততার প্রভাবে দাউদের তাঁবুতে সেই আসনে বসবেন; তিনি বিচারকর্তা, বিচারে যত্নবান ও দ্রুত ধার্মিকতা সাধন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভালোবাসায় এক সিংহাসন স্থাপিত হবে; বিশ্বস্ততায় একজন তার উপরে উপবিষ্ট হবেন— দাউদের কুল থেকে একজন তার উপরে বসবেন। তিনি ন্যায়পরায়ণতায় বিচার করবেন এবং দ্রুততার সঙ্গে ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দয়াতে এক সিংহাসন স্থাপিত হইবে, এক জন সত্যের প্রভাবে দায়ূদের তাম্বুতে সেই আসনে বসিবেন; তিনি বিচারকর্ত্তা, বিচারে যত্নবান ও ধার্ম্মিকতা-সাধনে সত্বর হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দয়াতে এক সিংহাসন স্থাপিত হইবে, একজন সত্যের প্রভাবে দায়ূদের তাম্বুতে সেই আসনে বসিবেন; তিনি বিচারকর্তা, বিচারে যত্নবান ও ধার্মিকতা-সাধনে সত্বর হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অটল ভালবাসা দিয়ে দায়ূদের রাজবাড়ীতে একটা সিংহাসন স্থাপন করা হবে; একজন বিশ্বস্ত লোক তার উপরে বসবেন। তিনি সততার সংগে বিচার করবেন এবং তাড়াতাড়ি ন্যায় প্রতিষ্ঠা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অটল মহব্বত দিয়ে দাউদের রাজবাড়ীতে একটা সিংহাসন স্থাপন করা হবে; একজন বিশ্বস্ত বান্দা তার উপরে বসবেন। তিনি সততার সংগে বিচার করবেন এবং তাড়াতাড়ি ন্যায় প্রতিষ্ঠা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দাউদের এক বংশধর রাজা হবেন, সত্যনিষ্ঠা ও ভালবাসায় তিনি শাসন পরিচালনা করবেন। ন্যায্য কাজে তিনি তৎপর হবেন এবং দেখবেন যাতে ন্যায় বিচার দ্রুত সম্পন্ন হয়।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদের পরিবার থেকে একজন নতুন রাজা আসবেন| তিনি বিশ্বস্ত, দয়ালু এবং প্রেমিক হবেন| এই রাজা ন্যায্য বিচার করবেন| যা কিছু ভাল এবং সঠিক সে সব কাজ তিনি তাড়াতাড়ি করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চুক্তির বিশ্বস্ততায় সিংহাসন প্রতিষ্ঠিত হবে এবং দায়ূদের তাঁবু থেকে একজন বিশ্বস্তভাবে সেখানে বসবে। তিনি ন্যায়বিচার চান এবং ধার্ম্মিকতায় বিচার করবেন।