Isaiah 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনেছি, সে অত্যন্ত অহঙ্কারী; তার অভিমান, অহঙ্কার ও ক্রোধের কথা শুনেছি; তার অহংকার কিছু নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার অতি ঔদ্ধত্য ও অহমিকার কথা, তার গর্ব ও তার দাম্ভিকতার বিষয় কিন্তু তার দর্প নিতান্তই শূন্যগর্ভ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী; তাহার অভিমান, অহঙ্কার ও ক্রোধের কথা শুনিয়াছি; তাহার দর্প কিছু নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী; তাহার অভিমান, অহঙ্কার ও ক্রোধের কথা শুনিয়াছি; তাহার দর্প কিছু নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, সে খুব অহংকারী। তার গর্বের কথা, নিজেকে বড় করবার কথা ও সব অহংকারের কথা শুনেছি, কিন্তু তার সব বড়াই মিথ্যা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, সে খুব অহংকারী। তার গর্বের কথা, নিজেকে বড় করবার কথা ও সব অহংকারের কথা শুনেছি, কিন্তু তার সব বড়াই মিথ্যা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার মানুষ বলবে, আমরা শুনেছি, মোয়াবীরা কত অহঙ্কারী। আমরা জানি, কত উদ্ধত তারা, প্রচণ্ড তাদের আত্মাভিমান, কিন্তু তাদের এ দর্প অসার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা মোয়াব্বাসীদের অহঙ্কার এবং দাম্ভিকতার কথা শুনেছি| তারা অহঙ্কারী এবং হিংস্র| তারা দম্ভ করে, কিন্তু তাদের দম্ভগুলি শুধুই কতগুলি ফাঁকা বুলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা মোয়াবের গর্বের কথা, তার অহঙ্কারের কথা, তার গর্বের কথা এবং তার রাগের কথা শুনেছি। কিন্তু তার গর্বের কথা গুলি শূন্য