Isaiah 17:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, দামেস্ক আর নগর রইলো না, তা থেকে উচ্ছিন্ন হল, তা ধ্বংসস্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাসের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী আমার কাছে উপস্থিত হল: “দেখো, দামাস্কাস আর কোনো নগররূপে থাকবে না, কিন্তু তা হবে একটি ধ্বংসস্তূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দম্মেশক বিষয়ক ভারবাণী। দেখ, দম্মেশক আর নগর না থাকিয়া উচ্ছিন্ন হইল, তাহা কাঁথড়ার ঢিবী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দম্মেশক বিষয়ক ভারবাণী। দেখ, দম্মেশক আর নগর না থাকিয়া উচ্ছিন্ন হইল, তাহা ধ্বংসস্তূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্ক সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: সদাপ্রভু বলছেন, “দেখ, দামেস্ক আর শহর থাকবে না, তা হবে একটা ধ্বংসের স্তূপ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্ক সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: মাবুদ বলছেন, “দেখ, দামেস্ক আর শহর থাকবে না, তা হবে একটা ধ্বংসের স্তূপ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, দামাস্কাস আর নগর থাকবে না, এ হবে একটি ধ্বংসস্তূপ মাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা দম্মেশকের জন্য দুঃখের বার্তা| প্রভু বললেন এই ঘটনাগুলি দম্মেশকে ঘটবে: “দম্মেশক এখন একটি শহর, কিন্তু এই শহর ধ্বংস হয়ে যাবে| শহরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশকের বিষয়ে ঘোষণা। দেখ, দম্মেশক আর শহর থাকবে না, তা একটা ধ্বংসের স্তূপ হবে।