Isaiah 17:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি নিজের উদ্ধারের আল্লাহ্কে ভুলে গিয়েছ ও তোমার আশ্রয়-শৈলকে স্মরণ কর নি; এজন্য সুন্দর সুন্দর চারা রোপণ করছো ও বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের পরিত্রাতা ঈশ্বরকে ভুলে গিয়েছ; তোমরা তোমাদের শৈল, তোমাদের দুর্গকে মনে রাখোনি। তাই, যদিও তোমরা উৎকৃষ্ট সব বৃক্ষচারা রোপণ করো, বিদেশ থেকে আনা দ্রাক্ষালতা লাগাও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি আপন ত্রাণেশ্বরকে ভুলিয়া গিয়াছ, ও তোমার বলের শৈলকে স্মরণ কর নাই; এইজন্য সুন্দর সুন্দর চারা রোপন করিতেছ, ও বিদেশীয় কলমের সহিত লাগাইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি আপন ত্রাণেশ্বরকে ভুলিয়া গিয়াছ, ও তোমার বলের শৈলকে স্মরণ কর নাই; এই জন্য সুন্দর সুন্দর চারা রোপণ করিতেছ, ও বিদেশীয় কলমের সহিত লাগাইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উদ্ধারকর্তা ঈশ্বরকে তুমি ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি মনে রাখ নি। সেইজন্য যদিও তুমি সুন্দর সুন্দর চারা আর বিদেশ থেকে আনা আংগুর লতা লাগাচ্ছ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উদ্ধারকর্তা আল্লাহ্কে তুমি ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি মনে রাখ নি। সেইজন্য যদিও তুমি সুন্দর সুন্দর চারা আর বিদেশ থেকে আনা আংগুর লতা লাগা"ছ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল যিনি তোমাদের উদ্ধারকর্তা, সুদৃঢ় শৈলের মত যিনি তোমাদের রক্ষা করেন, সেই ঈশ্বরকে ভুলে গেছ তোমরা। পরিবর্তে, বিদেশীদের উপাস্য দেবতাদের পূজা করার জন্য পবিত্র উদ্যানসমূহ রচনা করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তোমরা তোমাদের রক্ষাকর্তা ঈশ্বরকে ভুলে গিয়েছ| ঈশ্বর যে তোমাদের নিরাপদ জায়গা তা তোমরা স্মরণ করছ না| তোমরা অনেক দূরদূরান্ত থেকে খুব ভালো জাতের দ্রাক্ষা এনেছ| কিন্তু এগুলোকে রোপণ করলে গাছগুলো জন্মাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি তোমার পরিত্রানের ঈশ্বরকে ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি তুচ্ছ করেছ, তাই তুমি সুন্দর সুন্দর চারা রোপণ করছ আর বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছ,