Isaiah 17:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি রোপণের দিনে তাতে বেড়া দাও ও খুব ভোরে তোমার চারা পুষ্পিত কর, কিন্তু দুর্ভাগ্যের ও দুরারোগ্য ব্যথার দিনে তার ফল উড়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও যেদিন তোমরা সেগুলি লাগাও, সেদিনই সেগুলিকে বাড়িয়ে তোলো, সকালবেলা যখন তোমরা তাদের লাগাও, তোমরা সেগুলি পুষ্পিত করো, তবুও রোগ ও অনিরাময়যোগ্য ব্যথাবেদনার দিনে, তোমরা কিছুই শস্যচয়ন করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি রোপণের দিনে উহাতে বেড়া দেও, ও প্রাতঃকালে তোমার চারা পুষ্পিত করিতেছ, কিন্তু দুর্ভাগ্যের ও অপ্রতিকার্য্য দুঃখের দিনে তাহার ফল উড়িয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি রোপণের দিনে উহাতে বেড়া দেও, ও প্রাতঃকালে তোমার চারা পুষিপত করিতেছ, কিন্তু দুর্ভাগ্যের ও অপ্রতিকার্য দুঃখের দিনে তাহার ফল উড়িয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই দিনই তুমি সেগুলো বাড়িয়ে তুলছ আর সকাল বেলায় তাতে কুঁড়ি ধরাচ্ছ, তবুও রোগ এবং ভীষণ ব্যথার দিনে কাটবার জন্য তেমন কোন ফসল থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই দিনই তুমি সেগুলো বাড়িয়ে তুলছ আর সকাল বেলায় তাতে কুঁড়ি ধরা"ছ, তবুও রোগ এবং ভীষণ ব্যথার দিনে কাটবার জন্য তেমন কোন ফসল থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃক্ষ রোপণের পরই যদি সেই চারা বৃদ্ধি পেতে থাকে, যদি প্রথম প্রভাতেই পুষ্পিত হয়, তাহলেও জেন, তাতে ফল কোনদিন ধরবে না। সেখানে থাকবে শুধু দুর্দৈব আর বিপর্যয়, থাকবে অকথ্য যন্ত্রণা যার কোন প্রতিকার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন তোমরা তোমাদের দ্রাক্ষা গাছগুলোকে রোপণ করবে| এবং তাদের বড় করার চেষ্টা করবে| পরের দিন গাছগুলো বড় হতে আরম্ভ করবে| কিন্তু ফসল তোলার সময়ে তোমরা যখন দ্রাক্ষা তুলতে যাবে, দেখবে যে সব গাছগুলো মরে গেছে| কোন রোগ সব গাছকে মেরে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি রোপণের দিনের বেড়া দাও ও চাষ কর। তাড়াতাড়ি তোমার বীজ বৃদ্ধি হবে, কিন্তু শোকের দিন এবং হতাশাজনক দুঃখের দিনের ফসল ঝরে যাবে।