Isaiah 17:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায় হায়, অনেক জাতির কোলাহল! তারা সমুদ্র-কল্লোলের মত কল্লোল-ধ্বনি করছে; লোকবৃন্দের গর্জন! তারা প্রবল বন্যার মত গর্জন করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহা, অনেক জাতি কেমন গর্জন করছে, সমুদ্রগর্জনের মতোই তাদের গর্জনের শব্দ! আহ্, জাতিগুলির ভীষণ কোলাহল, মহাজলরাশির মতোই তারা গর্জন করছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায় হায়, অনেক জাতির কোলাহল! তাহারা সমুদ্র-কল্লোলের ন্যায় কল্লোলধ্বনি করিতেছে; লোকবৃন্দের গর্জ্জন। তাহারা প্রবল বন্যার ন্যায় গর্জ্জন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায় হায়, অনেক জাতির কোলাহল! তাহারা সমুদ্র-কল্লোলের ন্যায় কল্লোল-ধ্বনি করিতেছে; লোকবৃন্দের গর্জন! তাহারা প্রবল বন্যার ন্যায় গর্জন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায় হায়, অনেক লোকের গর্জন শোনা যাচ্ছে! গর্জনকারী সাগরের মতই জাতিরা গর্জন করছে। জাতিদের ভীষণ চিৎকার শোনা যাচ্ছে। ভয়ংকর বন্যার জলের গর্জনের মতই তারা চিৎকার করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায় হায়, অনেক লোকের গর্জন শোনা যাচ্ছে! গর্জনকারী সাগরের মতই জাতিরা গর্জন করছে। জাতিদের ভীষণ চিৎকার শোনা যাচ্ছে। ভয়ংকর বন্যার পানির গর্জনের মতই তারা চিৎকার করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবল পরাক্রান্ত জাতিসমূহ উত্তেজিত হয়েছে, সমুদ্র গর্জনের মত তাদের কোলাহল শোনা যাচ্ছে, উত্তাল তরঙ্গমালা যেন সশব্দে আছড়ে পড়ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক লোকের কান্নার রোল শোন| তারা সমুদ্রের ঢেউয়ের মতো, সমুদ্র জলোচ্ছাসের শব্দের মতো গর্জন করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায় হায়, অনেক লোকের কোলাহল, যা গর্জনকারী সাগরের মতই গর্জন। জাতিদের দৌড়, যে দৌড় শক্তিশালী জলের ঢেউয়ের মতো!