Isaiah 17:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকবৃন্দ প্রবল বন্যার মত গর্জন করবে, কিন্তু তিনি তাদেরকে ধম্‌ক দেবেন, তাতে তারা দূরে পালিয়ে যাবে এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ তুষের মত, কিংবা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলির মত বিতাড়িত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও লোকেরা সফেন জলরাশির মতো গর্জন করে, যখন তিনি তাদের তিরস্কার করেন, তারা বহুদূরে পালিয়ে যায়, তারা পাহাড়ের উপরে তুষের মতো বাতাসে উড়ে যায়, ঝড়ের মুখে ঘূর্ণায়মান ধুলির মতো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকবৃন্দ প্রবল বন্যার ন্যায় গর্জ্জন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে ধমক্‌ দিবেন, তাই তাহারা দূরে পলায়ন করিবে, এবং বায়ুর সম্মুখে পর্ব্বতস্থ ভুষীর ন্যায়, কিম্বা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলিরাশির ন্যায় তাড়িত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকবৃন্দ প্রবল বন্যার ন্যায় গর্জন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে ধমক্‌ দিবেন, তাই তাহারা দূরে পলায়ন করিবে, এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ ভুসির ন্যায়, কিম্বা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলিরাশির ন্যায় তাড়িত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভয়ংকর বন্যার জলের শব্দের মত যদিও লোকেরা গর্জন করছে, তবুও তিনি ধমক দিলে তারা দূরে পালিয়ে যাবে। বাতাসের মুখে পাহাড়ের উপরকার তুষের মত, ঝড়ের মুখে গড়াগড়ি খাওয়া ধুলার মত তাদের তাড়িয়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভয়ংকর বন্যার পানির শব্দের মত যদিও লোকেরা গর্জন করছে, তবুও তিনি ধমক দিলে তারা দূরে পালিয়ে যাবে। বাতাসের মুখে পাহাড়ের উপরকার তুষের মত, ঝড়ের মুখে গড়াগড়ি খাওয়া ধুলার মত তাদের তাড়িয়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ বন্যার বেগে ছুটে আসছে কিন্তু ঈশ্বর তাদের প্রতিহত করবেন, তারা পিছু হটে পালাবে, পাহাড়ী এলাকায় ধূলোর মত, ঘূর্ণিঝড়ের মুখে খড়কুটোর মত বিতাড়িত হবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা এই ঢেউয়ের মতো গর্জন করবে| কিন্তু ঈশ্বর তাদের ধমক দেবেন| তাই তারা দূরে পালাবে| তারা ঝড়ের সামনে ভূষির মতো কিংবা ঝড়ের মুখে ছোট শিকড়ওয়ালা গাছের মতো উড়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রচুর জলের শব্দের মত লোকেরা গর্জন করবে, কিন্তু ঈশ্বর তাদের ধমক দেবেন। তারা দূরে পালিয়ে যাবে এবং বাতাসের সামনে পাহাড়ের ওপরের তুষের মত হবে এবং ঘূর্ণায়মান ঝড়ের সামনে ধূলোর মত তাড়িত হবে।