Isaiah 17:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সন্ধ্যাবেলা, দেখ, ত্রাস; প্রভাতের আগেই তারা নেই। এই আমাদের সর্বস্ব-হরণকারীদের অধিকার, এই আমাদের লুণ্ঠনকারীদের পরিণতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ধ্যাবেলা আকস্মিক সন্ত্রাসের মতো হবে! সকালবেলা সেগুলি অন্তর্হিত হবে! এই হবে তাদের অধিকার যারা আমাদের লুট করে, যারা আমাদের লুণ্ঠন করে, এই হবে তাদের পাওনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সন্ধ্যাকালে, দেখ, ত্রাস; প্রভাতের পূর্ব্বেই তাহারা নাই। এই আমাদের সর্ব্বস্ব-হরণকারীদের অধিকার, এই আমাদের লুটকারীদের ভাগ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সন্ধ্যাকালে, দেখ, ত্রাস; প্রভাতের পূর্বেই তাহারা নাই। এই আমাদের সর্বস্ব হরণকারীদের অধিকার, এই আমাদের লুটকারীদের ভাগ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্ধ্যা বেলায় তারা ভীষণ ভয় পাবে আর সকাল হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমাদের লুটকারীদের জন্য এ-ই আছে; এটাই আমাদের লুটকারীদের ভাগ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্ধ্যা বেলায় তারা ভীষণ ভয় পাবে আর সকাল হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমাদের লুটকারীদের জন্য এ-ই আছে; এটাই আমাদের লুটকারীদের ভাগ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রির অন্ধকারে তারা ত্রাসের সঞ্চার করবে কিন্তু প্রভাতে তাদের চিহ্নমাত্র থাকবে না। আমাদের দেশের সর্বস্ব লুন্ঠনকারীদের এই হল ভবিতব্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দিন রাতে লোকরা ভয় পাবে| সকাল হওয়ার আগেই সবাই পালিয়ে যাবে| কোন কিছুই পড়ে থাকবে না| তাই শত্রুরা কিছুই পাবে না| তারা আমাদের দেশে আসবে| কিন্তু দেশে তখন কিছুই থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সন্ধ্যাবেলায়, দেখ, ত্রাস! এবং তারা সকাল হওয়ার আগেই চলে যাবে। এই তাদের অংশ যারা আমাদের লুট করে; তাদের ভাগ্য যারা আমাদের লুট করে।