Isaiah 17:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অরোয়েরের সমস্ত নগর পরিত্যক্ত হল, সেগুলো পশুপালদের অধিকার হবে; তারা সেই স্থানে শয়ন করবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরোয়েরের নগরগুলি জনশূন্য হবে, তা পশুপালের জন্য ছেড়ে দেওয়া হবে, যারা সেখানে শুয়ে বিশ্রাম করবে, কেউ তাদের কোনো ভয় দেখাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অরোয়েরের নগর সকল পরিত্যক্ত হইল, সেগুলি পশুপালদের অধিকার হইবে; তাহারা সেই স্থানে শয়ন করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অরোয়েরের নগর সকল পরিত্যক্ত হইল, সেইগুলি পশুপালদের অধিকার হইবে; তাহারা সেই স্থানে শয়ন করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরোয়েরের গ্রামগুলো ত্যাগ করে লোকেরা চলে যাবে; পশুর পাল সেগুলো অধিকার করবে। তারা সেখানে শুয়ে থাকবে; কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অরোয়েরের গ্রামগুলো ত্যাগ করে লোকেরা চলে যাবে; পশুর পাল সেগুলো অধিকার করবে। তারা সেখানে শুয়ে থাকবে; কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ার শহর-নগর পরিত্যক্ত হবে চিরতরে। সেগুলি হবে মেষ ও পশুপালের চারণভূমি। কেউ তাদের সেখান থেকে তাড়িয়ে দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা অরোয়ের শহরগুলি ত্যাগ করে পালাবে| এই সব খালি শহরে মেষের পাল যেখানে সেখানে অবাধে ঘুরে বেড়াতে পারবে| তাদের বিরক্ত করা বা ভয় দেখানোর কেউ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অরোয়েরের গ্রামগুলো পরিত্যক্ত হবে; সেগুলো পশুপাল শোয়ার জন্য হবে এবং কেউ তাদের ভয় দেখাবে না।