Isaiah 17:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আফরাহীমের দুর্গ ও দামেস্কের রাজ্য এবং অরামের অবশিষ্টাংশ অদৃশ্য হয়ে যাবে; সেসব বনি-ইসরাইলদের গৌরবের মত হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম থেকে দুর্গ-নগরীগুলি অদৃশ্য হবে, দামাস্কাস থেকে উধাও হবে রাজকীয় পরাক্রম; অরাম দেশের অবশিষ্ট লোকেরা হবে ইস্রায়েলের অন্তর্হিত গৌরবের মতো,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইফ্রয়িমের দুর্গ ও দম্মেশকের রাজ্য এবং অরামের অবশিষ্টাংশ লুপ্ত হইবে; সে সকল ইস্রায়েল-সন্তানগণের গৌরবের তুল্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইফ্রয়িমের দুর্গ ও দম্মেশকের রাজ্য এবং অরামের অবশিষ্টাংশ লুপ্ত হইবে; সেই সকল ইস্রায়েল-সন্তানগণের গৌরবের তুল্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমে আর কোন দুর্গ থাকবে না এবং দামেস্কে রাজশক্তি থাকবে না; অরামের বেঁচে থাকা লোকেরা ইস্রায়েলীয়দের মত গৌরবহীন হবে।” এই হল সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমে আর কোন কেল্লা থাকবে না এবং দামেস্কে রাজশক্তি থাকবে না; সিরিয়ার বেঁচে থাকা লোকেরা বনি-ইসরাইলদের মত গৌরবহীন হবে।” এই হল আল্লাহ্ রাব্বুল আলামীনের কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল হবে প্রতিরক্ষাহীন, দামাস্কাস হারাবে তার স্বাধীনতা। সিরিয়াবাসীদের মধ্যে যারা রক্ষা পাবে তাদেরও দশা হবে ইসরায়েলীদের মত। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের দুর্গ নগরীগুলি (ইস্রায়েল) ধ্বংস হয়ে যাবে| দম্মেশকের সরকার শেষ হয়ে যাবে| ইস্রায়েলে যে ঘটনা ঘটেছে অরামে তাই ঘটবে| সমস্ত গুরুত্বপূর্ণ লোকদের অপসারণ করা হবে|” প্রভু সর্বশক্তিমান বললেন এই ঘটনাগুলি ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশক থেকে ইফ্রয়িম থেকে এবং অরামের অবশিষ্টাংশগুলো থেকে শক্তিশালী শহরগুলি উধাও হয়ে যাবে। তারা ইস্রায়েলের লোকদের গৌরবের মত হবে এই হল সদাপ্রভুর ঘোষণা।