Isaiah 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেমন কেউ ক্ষেতের শস্য সংগ্রহ করে, হাত বাড়িয়ে শীষ কাটে, তেমনি হবে; যেমন কেউ রফায়ীম উপত্যকাতে পড়ে থাকা শীষ কুড়ায়, তেমনি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা হবে লোকেদের মাঠ থেকে পাকা শস্য সংগ্রহের মতো, যখন তারা হাত বাড়িয়ে শিষ কাটে—তা হবে রফায়ীমের উপত্যকায় পতিত শিষ কুড়িয়ে নেওয়ার মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেমন কেহ ক্ষেত্রস্থ শস্য সংগ্রহ করে, হাত বাড়াইয়া শীষ কাটে, তেমনি হইবে; যেমন কেহ রফায়ীম তলভূমিতে পতিত শীষ কুড়ায়, তেমনি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেমন কেহ ক্ষেত্রস্থ শস্য সংগ্রহ করে, হাত বাড়াইয়া শীষ কাটে, তেমনি হইবে; যেমন কেহ রফায়ীম তলভূমিতে পতিত শীষ কুড়ায়, তেমনি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে যেমন করে ক্ষেতের শস্য কেটে জড়ো করে, ইস্রায়েলীয়দের অবস্থা তেমনই হবে। রফায়ীমের উপত্যকায় লোকে যেমন করে পড়ে থাকা শস্য কুড়ায় তাদের অবস্থা তেমনই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে যেমন করে ক্ষেতের শস্য কেটে জড়ো করে, বনি-ইসরাইলদের অবস্থা তেমনই হবে। রফায়ীমের উপত্যকায় লোকে যেমন করে পড়ে থাকা শস্য কুড়ায় তাদের অবস্থা তেমনই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল হবে সেই ক্ষেত্রের মত, যে ক্ষেত্রের ফসল কাটা হয়ে গেছে, সে হবে রফায়িম উপত্যকার ক্ষেত্রের মত শূন্য, রিক্ত, যে ক্ষেত্রের সমস্ত শস্য কুড়ানো হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময়টা রফায়ীম উপত্যকায় ফসল তোলার সময়ের মতো হবে| শ্রমিকরা ক্ষেত থেকে ফসল তুলে তা এক জায়গায় জড়ো করে, তারপর তারা চারা গাছগুলি থেকে শস্যের মাথা কেটে নেয় এবং শস্য সংগ্রহ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি হবে যখন একটি চাষী স্থায়ী শস্য সংগ্রহ করে এবং তার হাত শস্যের শীষ কেটে ফেলল। ইস্রায়েলীয়দের অবস্থা তেমনই হবে। যখন কেউ রফায়ীমের উপত্যকায় পড়ে থাকা শস্যের শীষ কুড়ায়, তেমনই হবে।