Isaiah 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তাতে যৎকিঞ্চিত অবশিষ্ট থাকবে; জলপাই গাছের ফল ঝেড়ে নেবার পরেও যেমন তার সবচেয়ে উঁচু ডালে গোটা দুই তিন ফল, কিংবা ফলবান গাছের ডালে গোটা চার পাঁচ ফল থাকে [তেমনি হবে]; এই কথা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও কুড়িয়ে নেওয়ার মতো কিছু শস্য অবশিষ্ট থাকবে, যেমন কোনো জলপাই গাছকে ঝেড়ে ফেলা হয় এবং উপরের ডালগুলিতে দুটি কি তিনটি জলপাই থেকেই যায়, ফলন্ত শাখায় যেমন চারটি কি পাঁচটি ফল থেকে যায়,” সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহাতে যৎকিঞ্চিৎ অবশিষ্ট থাকিবে; জিত বৃক্ষের ফল ঝাড়িয়া লইবার পরেও যেমন তাহার উচ্চতম স্থানে গোটা দুই তিন ফল, কিম্বা ফলবান্‌ বৃক্ষের শাখাতে গোটা চারি পাঁচ ফল থাকে [তেমনি হইবে]; ইহা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহাতে যৎকিঞ্চিত অবশিষ্ট থাকিবে; জলপাই বৃক্ষের ফল ঝাড়িয়া লইবার পরেও যেমন তাহার উচ্চতম স্থানে গোটা দুই তিন ফল, কিম্বা ফলবান বৃক্ষের শাখাতে গোটা চারি পাঁচ ফল থাকে [তেমনি হইবে]; ইহা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও কিছু শস্য পড়ে থাকবে। যেমন করে জলপাই গাছ ঝাড়া হলে পর উপরের ডালগুলোতে দু’তিনটা জলপাই থেকে যায় আর যে ডালে বেশী ফল ধরে সেখানে চার-পাঁচটা ফল থেকে যায়, তাদের অবস্থা তেমনই হবে।” ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও কিছু শস্য পড়ে থাকবে। যেমন করে জলপাই গাছ ঝাড়া হলে পর উপরের ডালগুলোতে দু’তিনটা জলপাই থেকে যায় আর যে ডালে বেশী ফল ধরে সেখানে চার-পাঁচটা ফল থেকে যায়, তাদের অবস্থা তেমনই হবে।” ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাত্র মুষ্টিমেয় কিছু লোক বেঁচে থাকবে এবং ইসরায়েল হবে একটি জলপাই বৃক্ষের মত, যে বৃক্ষের একেবারে উপরের ও নীচের দুই-একটি শাখা ছাড়া গাছের সব ফল ঝাঁকিয়ে পেড়ে নেওয়া হয়েছে। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময়টা জলপাই (অলিভ) সংগ্রহের কালের মতো হবে| লোকরা জলপাই গাছ থেকে জলপাই তোলে| কিন্তু কয়েকটা জলপাই সাধারণত গাছের মাথায় থেকে যায়| কিছু কিছু গাছের ডালের মাথায় চার-পাঁচটা করে জলপাই পড়ে থাকে| এখানকার শহরগুলির অবস্থাও সেরকম হবে| প্রভু সর্বশক্তিমান এই ঘটনাগুলোর কথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শস্যের শীষ কুড়ানো বাকি থাকবে। যাইহোক, যখন জিতবৃক্ষ কেঁপে ওঠে: উঁচু ডালের ওপরে দুই বা তিনটি জিতবৃক্ষ, ফলবান বৃক্ষের সর্বোচ্চ শাখার মধ্যে চারটি বা পাঁচটি হল” ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর এই ঘোষণা।