Isaiah 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মানুষ নিজের নির্মাতার প্রতি দৃষ্টি রাখবে ও তার চোখ ইসরাইলের পবিত্রতমের প্রতি চেয়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন লোকেরা তাদের স্রষ্টার দিকে তাকাবে, তারা তাদের দৃষ্টি ইস্রায়েলের পবিত্রতমজনের প্রতি ফিরাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন মনুষ্য আপন নির্ম্মাতার প্রতি দৃষ্টি রাখিবে, ও তাহার চক্ষু ইস্রায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন মনুষ্য আপন নির্মাতার প্রতি দৃষ্টি রাখিবে, ও তাহার চক্ষু ইস্রায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন লোকে তাদের সৃষ্টিকর্তার দিকে তাকাবে, ইস্রায়েলের সেই পবিত্রজনের দিকে চোখ ফিরাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন লোকে তাদের সৃষ্টিকর্তার দিকে তাকাবে, ইসরাইলের আল্লাহ্ পাকের দিকে চোখ ফিরাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন প্রজারা তাদের স্রষ্টা, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে সাহায্যের জন্য আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময়ে লোকরা তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের খোঁজ করবেন| তাদের চোখ ইস্রায়েলের পবিত্রতমের দিকে চেয়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন লোকে তাদের সৃষ্টিকর্ত্তার দিকে তাকাবে এবং তাদের চোখ ইস্রায়েলের পবিত্রজনের দিকে তাকাবে।