Isaiah 17:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে নিজের হাতের তৈরি কোরবানগাহ্গুলোর প্রতি দৃষ্টি রাখবে না ও তার চোখ নিজের আঙ্গুতের তৈরি বস্তু, আশেরা-মূর্তি বা সূর্য-মূর্তিগুলো দেখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আর বেদিগুলির দিকে তাকাবে না, যেগুলি তাদেরই হাতের তৈরি করা, আর তাদের হাতে তৈরি আশেরার খুঁটিগুলি ও ধূপবেদিগুলির প্রতি তাদের কোনো সমীহ থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন হস্তকৃত যজ্ঞবেদি সমূহের প্রতি দৃষ্টি রাখিবে না, ও তাহার চক্ষু আপন অঙ্গুলিকৃত বস্তু, আশেরা-মূর্ত্তি বা সূর্য্য-প্রতিমা সকল দেখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন হস্তকৃত যজ্ঞবেদি সমূহের প্রতি দৃষ্টি রাখিবে না, ও তাহার চক্ষু আপন অঙ্গুলিকৃত বস্তু, আশেরা-মূর্তি বা সূর্য-প্রতিমা সকল দেখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নিজেদের হাতের তৈরী বেদীর দিকে চেয়ে দেখবে না, আর তাদের হাতের তৈরী আশেরা-খুঁটি ও ধূপ-বেদীর প্রতি কোন মনোযোগও দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নিজেদের হাতের তৈরী বেদীর দিকে চেয়ে দেখবে না, আর তাদের হাতের তৈরী আশেরা-খুঁটি ও ধূপ-বেদীর প্রতি কোন মনোযোগও দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আর তাদের হাতে তৈরী যজ্ঞবেদীর উপর ভরসা করবে না অথবা নিজেদের হাতে গড়া আশেরা দেবীর প্রতীকের উপরে এবং ধূপ জ্বালানোর বেদীর উপরে আস্থা রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তাদের তৈরী বেদীগুলোর দিকে যাবে না| তারা তাদের আশেরার খুঁটির কাছে এবং নিজেদের হাতে তৈরী সূর্যদেবতার মূর্ত্তির কাছে বেদীতে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নিজেদের হাতে তৈরী বেদির দিকে তাকাবে না, তারা আশেরা-খুঁটি ও সূর্য্য প্রতিমার দিকে তাকাবে না যা তারা তাদের আঙ্গুল দিয়ে তৈরী করেছে।