Isaiah 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তার দৃঢ় সমস্ত নগর বনের কিংবা পর্বত-শিখরের সেই পরিত্যক্ত স্থানের মত হবে, যা বনি-ইসরাইলদের সম্মুখে পরিত্যক্ত হয়েছিল; আর দেশ ধ্বংসস্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, দৃঢ় নগরগুলি, যেগুলি ইস্রায়েলীদের ভয়ে তারা পরিত্যাগ করেছিল, সেগুলি ঘন জঙ্গল ও লতাগুল্মের জন্য পরিত্যক্ত হবে। সমস্ত দেশটিই জনশূন্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তাহার দৃঢ় নগর সকল বনের কিম্বা পর্ব্বত-শিখরের সেই পরিত্যক্ত স্থানের ন্যায় হইবে, যাহা ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পরিত্যক্ত হইয়াছিল; আর দেশ ধ্বংসস্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তাহার দৃঢ় নগর সকল বনের কিম্বা পর্বত-শিখরের সেই পরিত্যক্ত স্থানের ন্যায় হইবে, যাহা ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পরিত্যক্ত হইয়াছিল; আর দেশ ধ্বংসস্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তাদের শক্তিশালী শহরগুলো বন-জংগলের মত হবে। যেমন করে ইস্রায়েলীয়দের দরুন লোকে তাদের শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের অবস্থা তেমনই হবে। তাদের দেশ ধ্বংসস্থান হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তাদের শক্তিশালী শহরগুলো বন্তজংগলের মত হবে। যেমন করে বনি-ইসরাইলদের দরুন লোকে তাদের শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের অবস্থা তেমনই হবে। তাদের দেশ ধ্বংসস্থান হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের শহর-নগর পরিত্যাগ করে যে ভাবে হিত্তীয় ও অমোরীয়রা পালিয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে সিরিয়ার সুরক্ষিত শহর-নগরও ধ্বংসস্তূপের মধ্যে পরিত্যক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় সমস্ত দুর্গ শহর পরিত্যক্ত হবে| ঐ শহরগুলির অবস্থা ইস্রায়েলের লোকরা আসার আগে দেশের পর্বত ও জঙ্গলের পরিত্যক্ত ভূমির মতো হবে| অতীতে ইস্রায়েলের লোকদের আগমনের সময় অন্য সমস্ত লোকরা পালিয়ে গিয়েছিল| ভবিষ্যতে এই দেশ আবার পরিত্যক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তাদের শক্তিশালী শহরগুলো পাহাড়ের চূড়াগুলির উপর পরিত্যক্ত কাঠের ঢালগুলির মত হবে, যা ইস্রায়েল জাতির জন্য ত্যাগ করা হয় এবং যা একটি ধ্বংসস্থান হবে।